-
কী করে এখান থেকে যাবো?
~ শরীফ এমদাদ হোসেনএখনো জানি না আকাশে কত পাখি ওড়ে
কী তার নাম-ধাম, বংশ পরিচয়
এখনো চিনি না অনেক বৃক্ষ, লতাপাতা ফুল-ফল বাগানের রঙিন প্রজাপতি দল
কী করে এখান থেকে যাবো?এখনো জানি না ধানের নামতা, কস্তুরি ঘ্রাণ
বৈশাখ কিংবা কার্তিকের গান
এখনো দেখিনি নারকেল নাড়ু, পৌষের পিঠেপুলি
নরম রোদের দাম
চলার পদধ্বনি আমি কী করে বাড়াবো?এখনো জানিনা নদীর জোয়ার, উজানের টান
কোনঘাটে কার মিতালি?
এখনো জানিনা শরৎ শরীর জুড়ে
কেন এতো উৎসব
কেন ফোটে কাশফুল, মেঘের ভেলায় ভাসা
আকাশের সৌরভ
শোভাহীন কী করে হৃদয় জুড়াবো?এখনো জানি না কী মিছিলে কী স্লোগানে
সুর হলে তাল হলে
এক হয়ে দেবে সাড়া এ দেশের লোক
জানি না এখনো আমি কী করে কাটাবে দেশ
এতো হানাহানি কাটাকাটি মৃত্যুর শোক?কেন এতো হিংসাদ্বেষ ক্ষমতা কি সবশেষ?
মানবিক ভাবনাটা ভাবো
দুহাতে সরায়ে খরা ক্ষুধামুক্ত বসুন্ধরা
না দেখে এখান থেকে কী করে বা যাবো?6 Comments-
আপনার এই লেখাটার ‘দুহাতে সরায়ে খরা ক্ষুধামুক্ত বসুন্ধরা, না দেখে এখান থেকে কী করে বা যাবো’—লাইনটা মন ছুঁয়ে গেল, খুব সুন্দর কথা বলেছেন আপনি।
-
‘এখনো জানি না নদীর জোয়ার, উজানের টান’—আপনার এই কথাটি খুব গভীর এক অতৃপ্তির জায়গা ছুঁয়ে যায়। প্রতিটি স্তবকে অজানা পৃথিবী আর দেশপ্রেমের এমন সুন্দর সমন্বয় ঘটিয়েছেন যে, আপনি লিখে যাওয়া অব্যাহত রাখলে আরও অসাধারণ সৃষ্টি উপহার পাব বলে আমার বিশ্বাস।
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman

প্রকৃতি ও মানবতার অসমাপ্ত পাঠ শেষ না করে কবির হৃদয় এই পৃথিবী ছেড়ে যেতে চায় না…🖤