Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • গোলকধাঁধার ভাঁজ
    ~ শরীফ এমদাদ হোসেন

    ভয় করিও না রাস্তায় নেমে আসো
    লুটেরার দল লুট করে নেবে দেশ
    দেশটা পোড়াবে গুম করবে লাশও
    যতটুকু থাকে নিয়ে নেবে সবশেষ।

    জোর করে যারা কেড়ে নেয় মসনদ
    জন কল্যাণ কখনো বোঝে না তারা
    কখনো গড়ে না কল্যাণমুখী পথ
    কখনো মানেনা আইন কানুন ধারা।

    মিথ্যে ঢাকতে ওরা খুব ভালো পারে
    মিথ্যের ওপর ভর করে যত পাপ
    যারা করে চলে, তারা হারে শেষবারে
    তারাই কুড়ায় শোক তাপ অভিশাপ।

    তাইতো ওদের রুখে দিতে হবে আজ
    এসো খুলে দেই গোলক ধাঁধার ভাঁজ।

    1
    4 Comments
    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখা কবিতাটা পড়ে বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে এবং একদম সময়োপযোগী কথা বলেছেন আপনি।

    • চার লাইনের স্তবকে মিলের গাঁথুনি আর আবেগের তীব্রতা দুটোই চমৎকার।

    • শরীফ এমদাদ হোসেন, অন্যায়ের বিরুদ্ধে আপনার এই জোরালো কণ্ঠস্বর ও ছন্দময় শব্দের বুনন বেশ সাহসী, তবে কবিতার শেষাংশের গোলকধাঁধার রূপকটি আরেকটু স্পষ্ট করলে পাঠকদের কাছে বার্তার আবেদন আরও গভীর হতো, আর আপনার এই লেখনী অব্যাহত থাকলে আমাদের অনেকের মনেই প্রতিবাদের দারুণ এক সাহস সঞ্চারিত হবে।

    • খুব সুন্দর করে লিখেছেন। এগিয়ে যাবেন ধন্যবাদ

Skip to toolbar