Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 2 weeks, 1 day ago

    ভিটেহারা চোখের জল”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২৭শে সেপ্টেম্বর ২০২৬ঔঔঔঔই
    ​বুকের ভেতর মেঘ জমায়, চোখের কোণে জল,
    এক রাতে মোর কেড়ে নিল ভিটেমাটির বল।
    উথালপাথাল বান এসেছে, ভেঙেছে ঘরের রুয়,
    কোনোক্রমে জীবন নিয়ে উঁচু বাঁধে শুই।
    ​চোখের সামনে ভেসে গেল সাজানো সংসার,
    চেঁচিয়ে মরলাম, কেউ তো এল না বাঁধ ভেঙে দেওয়ার পর।
    আব্বা আমার আঁকড়ে ছিল পুরোনো সেই কাঠ,
    হাতটা তার ছিটকে গেল, জল থইথই মাঠ।
    ​মা কাঁদে আর বোনেরে খোঁজে, হাঁক ছাড়ে নাম ধরে,
    কার যে স্বজন কোথায় গেল নিষ্ঠুর এই ঝড়ে!
    চালে ছাওয়া ওই ঘরটা ছিল কত না আনন্দের,
    আজকে আমি একলা দাঁড়িয়ে, নিঃস্ব এক পথের।
    ​ত্রাণের নৌকা দেখলে পরে বুক বাঁধে আশায়,
    কে বোঝাবে আপন হারানোর যন্ত্রণা কোন ভাষায়?
    মাটি গেল, ভিটে গেল, ভেসে গেল জন,
    পানির বুকে ভাসছে এখন অসহায় এক মন।

    2
    4 Comments
    • উথালপাথাল বান এসেছে, ভেঙেছে ঘরের রুয়

    • নাজনীন শামীম, আপনার লেখাটা পড়ে একদম গা শিউরে উঠল আর মনে হচ্ছে বাস্তুহারা মানুষগুলোর কষ্টগুলো খুব কাছ থেকে দেখতে পাচ্ছি।

    • বানভাসি মানুষের অসহায়ত্বটা খুব বাস্তবভাবে তুলে ধরেছেন

    • আপনার লেখনীর প্রতিটি চরণে আপন ভিটেহারা হওয়ার যে করুণ চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবং প্রতিটি শব্দ যেন এক গভীর শোকের আবহ তৈরি করেছে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও আপনার ভালো লাগা প্রকাশ করে মন্তব্য করলে পুরো পরিবেশটি অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে।

Friends

Skip to toolbar