Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • 🎓 শিক্ষক
    মোহাম্মদ জিয়াউর রহমান

    শিক্ষক পায় সম্মান, পায় সম্মাননা,
    সব কিছু কি টাকায় যায়—বলো, কেনা?
    জ্ঞান দিয়ে যিনি গড়েন মানুষ, গড়েন দেশ,
    তাঁর মতো মহৎ পেশা—আছে কি আর বেশ?

    শিক্ষকের হাত ধরেই জ্ঞানের আলো জ্বলে,
    অন্ধকারের পথ পেরিয়ে শিক্ষার্থী সামনে চলে।
    শৃঙ্খলা, সাহস, সততা—শেখান আপন করে,
    স্বপ্ন দেখান দেশ গড়ার, মাথা উঁচু করে।

    স্কাউটের প্রতিজ্ঞা শেখায় স্রষ্টার প্রতি কর্তব্য,
    দেশের তরে নিবেদিত প্রাণ—মানবসেবাই ব্রত।
    বিপদে যে পাশে দাঁড়ায়, সাহায্য করে জনে,
    সেই শিক্ষাই বেঁচে থাকে তরুণ প্রজন্মের মনে।

    আমি স্কাউট প্রতিজ্ঞার সেই সৈনিক,
    সেবার পথে চলাই আমার অঙ্গীকার অনন্তকাল।
    দেশ ও মানুষের কল্যাণে রাখব নিজেকে নিয়োজিত,
    শিক্ষকের দেওয়া আদর্শে হব সত্যের সৈনিক।

    শিক্ষক শুধু পাঠ দেন না—গড়েন মানুষও,
    আদর্শ দিয়ে আলোকিত করেন জীবনপথও।
    তাঁদের ঋণ শোধ হবে না কোনো ধন-সম্পদে,
    শিক্ষকের মর্যাদা থাকুক চিরকাল হৃদয়ে।

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    4
    8 Comments
Skip to toolbar