Profile Photo

কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমনOffline

  • বিধাতার দান
    কাব্যচারী
    — ইমদাদুল এইচ এম লিমন

    বই যারা পড়ে তাঁরা
    গড়ে পৃথিবী,
    বাকি সব করে রব
    প্রয়াণ অবধি।

    জ্ঞানীর ধ্যান শুধু
    বইয়ের পাতায়,
    পৃথিবী সভ্য হয়
    তাদের কথায়।

    প্রেমিকের স্পর্শে প্রেম
    বহুগুণ বাড়ে,
    বইয়ের স্পর্শও ঠিক
    জ্ঞানী করে তারে।

    কবিগুরু রবি বলে —
    বই আর বই,
    পৃথিবীকে মন নয়
    বই দিয়ে ছুঁই।

    বই পড়ে পৃথিবীর
    কিছু কিছু প্রাণ —
    যারা পড়ে বই তাঁরা
    বিধাতার দান।

    মিরপুর ১

    3
    7 Comments
    • প্রেমিকের স্পর্শে প্রেম
      বহুগুণ বাড়ে,

    • কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন, কবিতাটা পড়ে খুব ভালো লাগল। বই পড়ার গুরুত্ব নিয়ে এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন যে পড়তেই বেশ লাগছে। আপনার লেখা এই অনুভূতিগুলো একদম মনের ভেতর গেঁথে যাওয়ার মতো।

    • বই পড়ার গুরুত্বটা খুব সহজভাবে বলেছেন।

    • আপনার লেখাটিতে ‘যারা পড়ে বই তাঁরা বিধাতার দান’—এই অসাধারণ পঙক্তিটি আমাদের হৃদয়ে গভীর দাগ কেটে যায়। বইয়ের গুরুত্ব নিয়ে আপনার এমন সুন্দর ও সাবলীল ভাবনাগুলো পাঠকের মনে অনুপ্রেরণা জোগাতে পারে, তাই নিয়মিত কলম চালিয়ে যান।

    • তা সত্যি কথা বই মানুষেরর মাঝে সম্প্রিতি,মানবতা,ভালবাসা শিখায়।

কাব্যচারী ইমদাদুল এইচ. এম. লিমন

কবি ও গীতিকার

Skip to toolbar