-
অনুলিখিত সকাল”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
২৮শে সেপ্টেম্বর ২০২৬ইংএক কাপ ধোঁয়া ওঠা চা আর হালকা সোনালি রোদের মাঝখানে তুলট চুপচাপ বসে ছিল ব্যালকনিতে। তার এক হাতে খাতা, অন্য হাতে কালো কালির ফাউন্টেন পেন। মিষ্টি এক বাতাসের ঝাপটায় খাতার পাতাসব একসঙ্গে ওড়াউড়ি শুরু করতেই সে আলতো করে হাত দিয়ে চেপে ধরল।
ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়াল নীল। হাতে অন্য আরেকটা কাপ।
”সকালের এই নরম আলোয় কাকে নিয়ে লেখা হচ্ছে শুনি?” নীলের গলায় আলতো এক চিলতে দুষ্টুমি।
তুলট পেনের মুখটা বন্ধ করে একটু হেসে বলল, “কাকে নিয়ে আবার? যে মানুষটা সকাল হলেই এক কাপ চা হাতে এসে দাঁড়ায়, আর দিনের প্রথম আলোটা যার মুখে পড়ে অন্যরকম দেখায়—তাকে নিয়ে।”
নীল চা-এর কাপটা তুলটের দিকে এগিয়ে দিয়ে পাশে এসে বসল। তুলটের দিকে তাকিয়ে নরম সুরে বলল, “প্রতিটা সকাল যদি এভাবেই তোর খাতার পাতায় আর আমার চায়ের কাপে শুরু হতো, তবে জীবনটা কত সহজ হতো, বল?”
তুলট পেনের ডগা দিয়ে খাতার কোণে ছোট একটা হৃদয় একে বলল, “জীবনটা সহজই তো, নীল। যদি তুই এভাবেই প্রতিদিন সকালবেলায় আমার পাশে এসে বসে থাকিস।”
সকালের শান্ত বাতাস আর চায়ের হালকা সুবাসের মধ্যে দুজোড়া চোখ নীরবেই বলে দিল বহু বছর ধরে জমে থাকা ভালোবাসার সব10 Comments-
-
নাজনীন শামীম, সোনালি রোদের স্নিগ্ধতায় ঘেরা এই চমৎকার মুহূর্তটিতে চা আর শব্দের যে মায়াবী মেলবন্ধন আপনি ফুটিয়ে তুলেছেন তা হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়, আর চরিত্র দুটির মধ্যকার কথোপকথন ও একে অপরের প্রতি টানকে আপনি যেভাবে সহজ অথচ গভীর করে সাজিয়েছেন তা সত্যিই মুগ্ধ করার মতো।
-
Friends
Zahidul Jamy
@zahidul
মোঃ বায়েজীদ
@bayejid
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Shojan Maria Shoche
@shojanmaria
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia


এক কাপ চা, সকালের রোদ আর প্রিয় একজন মানুষ—এর চেয়ে সুন্দর সকাল আর কী হতে পারে!