Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • বন্দী সন্তানের মা
    – শরীফ এমদাদ হোসেন

    দরজার চৌকাঠে বসে আছে দিন
    আদালত পাড়ায় হেঁটে হেঁটে ফাটল ধরেছে পায়—
    যেখানে জন্ম নিত আশা,এখন সেখানে গজায় না ঘাস
    ভরা বর্ষাও পারেনি দিতে জলের যোগান।

    মা— একটানা হাঁটছেন
    মেঘের ভিতর দিয়ে যেন কাঁটা বুনে চলেছেন
    নিজেই নিজের পায়।
    চোখের কোণে একটুকুও জল নেই আর
    শুধু দু’ঠোঁট নড়ে… আলতো করে,
    যেন যাকে শুনাতে চায়, সে-ই শোনে নিবিষ্টতায়।

    গারোদের অন্ধকার জানালা দিয়ে
    এক ফালি আলো যখন পড়ে ছেলের কপালে,
    সে জানে, এই আলোটা পাঠিয়েছে তার মা।

    রাষ্ট্র কিছু জানে না
    তাদের জানার দরকারও নেই
    তারা কেবল ফাইল উল্টায়—
    ধরে ধরে গারদে পোরে
    আর প্রতিশোধের আগুনে নিরীহ পোড়ায়।

    ব্যর্থ মনোরথে প্রতিদিন ফিরে আসে মা
    ঘরের জানালায় হাত রেখে তাকিয়ে থাকে পশ্চিমে
    যেখানে সূর্য ডোবে
    আর রাষ্ট্র অন্ধ হয়ে যায়।
    ______________________________________

    2
    5 Comments
    • বন্দী সন্তানের জন্য মায়ের নীরব পদচারণায় রাষ্ট্রের অন্ধ বিবেকের বিরুদ্ধে এক অনন্ত আর্তনাদ শোনা যায়……🖤

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, বিশেষ করে মায়ের নিঃশব্দ আর্তনাদটা এতোটাই জীবন্ত যে চোখ ভিজে এলো।

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখনীতে মায়ের অন্তহীন অপেক্ষার যে করুণ দৃশ্য ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী। মেঘের ভেতর দিয়ে কাঁটা বোনার চিত্রকল্পটি বেদনার গভীরতাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে, যা পড়ার সময় মন ভারাক্রান্ত না হয়ে পারে না। আপনি আপনার এই চমৎকার অনুভবের জায়গাগুলো নিয়মিত লিখে আমাদের আরও সমৃদ্ধ করুন, আপনার আগামী দিনের প্রতিটি লেখার অপেক্ষায় রইলাম।

Skip to toolbar