Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • মুসাফিরখানা
    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    দুই দিনের এই মুসাফিরখানায়,
    একদিন যায়—পরদিন অপেক্ষায়।

    যানবাহন দাঁড়িয়ে আছে
    নবযাত্রীর আশায়।

    জানি না কখন ডাক এসে
    মোর দুয়ারে দাঁড়ায়,

    থাকি কোন অবস্থায় তখন—
    কে জানে, কী হবে হায়!

    আজও সময় আছে হাতে,
    কাল যে নাও থাকতে পারে,

    মৃত্যুর ডাক এলে তখন
    কে বা ফিরতে পারে?

    হে রব, তোমার ডাক আসার আগে
    আমল দিয়ে জীবন সাজাই,

    শেষ যাত্রায় ঈমান নিয়ে
    তোমারই কাছে ফিরে যাই।

    3
    4 Comments
    • দুই দিনের মুসাফিরখানায় আমলই হোক শেষ যাত্রার একমাত্র পাথেয়……🖤🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, জীবনের অনিশ্চয়তা নিয়ে খুব সুন্দর একটা কথা মনে করিয়ে দিলেন।

    • মোহাম্মদ জিয়াউর রহমান, ‘হে রব, তোমার ডাক আসার আগে আমল দিয়ে জীবন সাজাই’—এই পঙ্ক্তিটির মাধ্যমে আপনি মনের গভীর ও পবিত্র এক আকুলতাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। জীবন ও গন্তব্যের এই সুন্দর বার্তাটিকে আপনি আরও একটু বিস্তারিত বর্ণনার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন, তবে আপনার এই সহজবোধ্য ও সুললিত প্রকাশভঙ্গি বেশ প্রশংসনীয়।

Skip to toolbar