Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 3 weeks, 5 days ago

    তাওফিকের নদী

    ​বুকের গহীনে যবে জাগে কোনো আকুল মিনতি,
    জানবে, তাহারি মাঝে লুকানো যে কৃপার জ্যোতি।
    তুমি তো চাওনি আগে, তিনি আগে চেয়েছেন তাই—
    মন চেনে ডাকিবার সুর, মুখে ফুটে আকুল আকুতি।
    ​প্রাণশিরা চেয়ে যিনি অতি কাছে বসে আছেন,
    তোমার না-বলা কথা অলক্ষ্যে তিনি যে শুনেন।
    জিহ্বায় যে ওঠে নাম, সে তো তাঁরই তাওফিক-দান,
    রহম ঢালিতে চান, তাই তো জাগান আহ্বান।
    ​হৃদয়-দুয়ার খোলে যে হাওয়ায় ইসলামের আলো,
    সে তো তাঁরই বাসনা যে, তুমি বাসো সত্যেরে ভালো।
    বান্দার চাওয়া নহে শুধুই নিজের কোনো কাজ,
    প্রভুর করুণা ফুটে অনুরাগে হৃদয়েতে আজ।

    2
    5 Comments
    • তাওফিকের নদীতে যে হৃদয় ডুবে যায়, তার প্রতিটি প্রার্থনাই রহমতের আলো হয়ে ফিরে আসে……🖤

    • Syed Farah, লেখাটা পড়ে মনের ভেতর অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। আপনার এই সুন্দর অনুভূতির কথাগুলো কী কোনো বিশেষ মুহূর্তের প্রতিফলন?

    • Syed Farah, আপনার প্রতিটি চরণের নিহিত আবেগ এবং শান্ত ভঙ্গিটি আমার হৃদয়ে গভীর প্রশান্তি ছড়িয়ে দিয়েছে। সৃষ্টির প্রতি কৃতজ্ঞতার এই সুন্দর প্রকাশটিকে আপনি আরও সমৃদ্ধ করতে পারেন এবং আপনার এই চমৎকার লেখনী নিয়মিত বজায় থাকুক।

    • আত্মার আকুতিতে তাওফিকের অপূর্ব ব্যাখ্যা

    • মন চেনে ডাকিবার সূর,সেই সূরের মাঝে জাদু আছে।

Skip to toolbar