Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • লাগামহীন দর
    ​✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    ​বাজারে গেলে মন ভরে না, অবস্থা বড়ই করুণ,

    চাল-ডাল, ভোজ্যতেল, নিত্যপণ্য—এ যেন আগুন।

    ​ক্ষুদ্র আয়ের মানুষের হাতে নিয়ে সামান্য টাকা,

    বাজেট শেষেই ফিরে আসে, ব্যাগটা থাকে ফাঁকা।

    ​সবজি বাজারে যেন আজই সোনারই দরদাম,

    পেঁয়াজ-মরিচ কিনতেও হিমশিম,ঝরে
    যায় ঘাম।

    ​মাছ-মাংসের দোকান—দূর থেকে শুধু দেখি,
    মধ্যবিত্তের মরেছে স্বপ্ন, ভিজেছে দুই আঁখি।

    ​বাজারজুড়ে দামের ঝড়, নেই তো কোনো লাগাম,
    আয়ের চেয়ে ব্যয়ের বোঝা—বাড়বে কি অবিরাম?

    ​শিশুর মুখে দুধের চাহিদা, মায়ের চোখে জল,
    সংসারের এই হিসাব মেলানি বড়কঠিন ছল।
    ​বেতন যদি বাড়ে অল্প, ব্যয় বাড়ে বহুগুণ,
    দিনের শেষে হিসাব কষে—মাথায় লাগে আগুন।
    ​মানুষ বাঁচুক, বাজার বাঁচুক—চাই সঠিক সমাধান,
    ন্যায্য দামে নিত্যপণ্য—এটাই মানুষের প্রাণ।

    ​✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    4
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনের কথাগুলোই যেন ফুটে উঠল। “মধ্যবিত্তের মরেছে স্বপ্ন, ভিজেছে দুই আঁখি” লাইনটা পড়ে আসলেই খুব খারাপ লাগল। বর্তমান বাজারদর নিয়ে আসলে আর কী বলার আছে, সবটাই এখন খুব কষ্টের।

    • বাজারে আগুন যেন থামছেই না, আগে তো বাড়ার পরে আবার কমে যেতো এখন দিনদিন উত্তপ্ত হচ্ছে ।

    • আপনার এই লেখায় সাধারণ মানুষের জীবনের কঠিন বাস্তবতার চিত্রটি খুব হৃদয়স্পর্শী ও স্পষ্টভাবে ফুটে উঠেছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মাঝে মধ্যবিত্তের না বলা কষ্টগুলো যেভাবে শব্দের বুননে সাজিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং বেশ গভীর আবেগের প্রকাশ ঘটিয়েছে। আপনার এই লেখনশৈলী আমাদের সবাইকে সচেতন করতে দারুণ ভূমিকা রাখবে, তাই আরও নিয়মিত লিখতে থাকুন।

    • বাস্তবতার নির্মম চিত্র
      ন্যায্য দামের দাবি আজ সবার। 👏

Skip to toolbar