-
শিক্ষার চার সোপান
✍️ মোহাম্মদ জিয়াউর রহমান
প্রাথমিক বিদ্যালয়—
শেখায় জীবনের শুরু,
অ, আ, ক, খ শিখে
স্বপ্ন বুনে গড়ো।
উচ্চ বিদ্যালয়ের পথে
বাড়ে জ্ঞানের আলো,
শিক্ষকেরই স্নেহ-ছায়ায়
হয় ভবিষ্যৎ ভালো।
মহাবিদ্যালয় শেখায় তখন
যুক্তি-বুদ্ধির জ্ঞান,
নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নে
জাগে নতুন প্রাণ।
বিশ্ববিদ্যালয়—জ্ঞানসাগরে
খুঁজি সত্যের দিশা,
গবেষণার নতুন পথে
মেলে জ্ঞানের দিশা।
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—
চারটি সোপান ধরি,
শিক্ষার আলো বুকে নিয়ে
মানুষ হতে শিখি।
সনদ শুধু কাগজ নয়,
শিক্ষা হোক বিবেক,
জ্ঞান-বুদ্ধি, ন্যায়-নীতিতে
গড়ে উঠুক মানুষ এক।
যে শিক্ষা মানুষ গড়ায়,
সেই শিক্ষাই শ্রেষ্ঠ,
জ্ঞান ও কর্ম, ন্যায়-মানবতায়
জীবন হোক সমৃদ্ধ।
বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়—
আলোর হোক অভিযান,
শিক্ষিত মানুষ গড়লেই হবে
সমৃদ্ধ বাংলাদেশ মহান।8 Comments -
Friends
Jannatun Nur
@jannatun-nur
আশরাফুল আলম রিশি
@rishi
নাজমুল হাসান সাকিব
@publiconline
Zahidul Jamy
@zahidul
গাঙচিল
@mehzabeen-shahidy
রকেট মণ্ডল
@rocketmondol
সিরাজুল ইসলাম
@sherajulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu



আপনার লেখায় ফুটে ওঠা “যে শিক্ষা মানুষ গড়ায়, সেই শিক্ষাই শ্রেষ্ঠ”—এই পঙক্তিটি যেমন গভীর অর্থবহ, তেমনি শিক্ষার বিভিন্ন স্তর পেরিয়ে মানুষের প্রকৃত মানুষ হয়ে ওঠার বার্তাটি দারুণভাবে হৃদয় ছুঁয়ে গেছে, তাই আপনার এই চমৎকার সৃজনশীল ধারা অব্যাহত থাকুক।