-
নয়নমনি
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
নয়নমনি নয়নমনি আয়রে বাবু কোলে দুদু খেয়ে চুমু নিয়ে যাওনা এখন ঘুমে।
ঘুম পাড়াবো তোমায় আমি সূর্যি মামার সাথে জেগে রবে হাজার তারা নয়নমনির পাশে।
এপাশ ওপাশ থাকবে কত খেলনা খেলার সাথী নীল পরি আর মোটরগাড়ি হরেক রকম বাতি।
ছোট মনে ছোট জ্ঞানে অনেক তোমার আশা খেলনা শুধু খেলি গেলি জানলি নাকো ভাষা।
ভাষা যদি বলো বাবু রাঙ্গা কমল মুখে উচ্ছ্বাসে মন ভরিয়ে যাবে জড়িয়ে নিব বুকে।
বুক ভরা ধন তুইতো মানিক ওরে সোনামনি প্রভু তোমায় বড় করুক এই কামনা করি।
3 Comments
Friends
iampori
@iampori
মেহেরুলইসলাম প্রবাদ সাহিত্য ও কবিতা
@meherulislam
Sourav-Roy
@sourav-roy
shimul gupta
@shimulgupta
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Eqbal Hossain
@eqbalhossain
humaid ashrafi
@humaidashrafi
আবু হুরায়রা
@hasanmahmud1
শ্রাবনী আহম্মেদ
@sorkarneelagmail-com


মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, আপনার লেখা কবিতাটির “বুক ভরা ধন তুইতো মানিক” লাইনটি অসম্ভব সুন্দর এবং মায়াবী। বাচ্চাদের প্রতি এই নিখাদ ভালোবাসা আর স্নেহের অনুভূতিগুলো পড়ে খুব ভালো লাগল। আপনার এই সুন্দর লেখনী আরও এগিয়ে যাক, অনেক শুভকামনা রইল আপনার জন্য।