Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 1 month, 2 weeks ago

    কবিতা: এই তুমিই কি সেই তুমি?

    -এই তুমিই কি সেই তুমি?
    –না!
    -তাহলে এইটা কোন তুমি?
    –হারানো তুমি! কিছুটা পরিচিত, বাকিটা অপরিচিত!
    -হারিয়ে যাওয়ার পরে অবিশিষ্ট থাকা কিছুটা?
    –হ্যাঁ, ঠিক তাই।

    -সেদিন হারিয়ে গেলে কেন?
    –হারাতে বাধ্য হয়েছিলাম!
    -ফিরবে না আর?
    –তা আর সম্ভব নয়। প্রচন্ড শক্ত বাঁধনে আটকা পড়েছি। ছেঁড়ার উপায় নেই।
    -তুমি কি সত্যিই আর তুমি নেই?
    –আমিই সেই তুমি, কিন্তু তোমার তুমি নই! হয়তো ছিলাম।

    -তুমি এখনও তো আমার কাছে সেই তুমি। যদিও হারানো, তবু তোমাকে কোথাও কোথাও হঠাৎই পেয়ে যাই।
    –তবে তুমিই বলো, আমি কে?
    -তুমি তুমিই। যে আমার তুমি ছিলে।
    –বেলা পড়ে এলো। তুমি ভালো থেকো।
    -বেলা শেষে আর ফিরবে না?
    –তা আর সম্ভব না, চলি।

    মেহেদী মারুফ
    ✍🏻 ডিসেম্বর ২৮, ২০২৫

    3
    8 Comments
    • হারিয়ে গেলেও কিছু মানুষ বদলে যায় না, শুধু আমাদের জীবনে তাদের ঠিকানাটি আর থাকে না……🖤🖤

    • “আমিই সেই তুমি, কিন্তু তোমার তুমি নই!”—এই লাইনটা পড়ে বেশ অদ্ভুত এক মায়া অনুভব করলাম। আপনাদের এই অদ্ভুত কথোপকথনটা শেষ পর্যন্ত কি কোনো অমীমাংসিত সত্যের দিকেই ইঙ্গিত করে?

    • হারানো মানুষকে শক্ত করে বেধে রাখুন যাতে কখনো হারিয়ে না যায়।

    • মেহেদী মারুফ, হারিয়ে যাওয়া সময়ের প্রতিচ্ছবিতে ঘেরা এই কথোপকথনটি যেভাবে অচেনা হয়ে যাওয়া সম্পর্কের জটিলতাকে ফুটিয়ে তুলেছে তা এক কথায় অসাধারণ, আর আপনি যদি সম্পর্কের এই বিমূর্ত টানাপোড়েন নিয়ে আরও লিখতে থাকেন তবে তা পাঠকের হৃদয়ে গভীর দাগ কাটবে।

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar