-
সহজিয়া নিরবতা
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
১লা অক্টোবর ২০২৬ ইংশব্দের ভীড়ে অনেক বলেছি কথার কথা,
আজ শোনো এক সহজিয়া নীরবতা।
পৃথিবীর সব নিয়ম মেনে বদলে যায় দিন,
আমার আমিতে কেবল তোমার রঙই রঙিন।
জোছনা বা রোদের কোনো গল্প বাঁধব না,
মিছে কিছু উপমায় তোমায় সাজাব না।
শুধু বলতে চাই, পথচলার এই ভিড়ে—
আমায় কি একটু জায়গা দেবে তোমার খুব গভীরে?
যেখানে ক্লান্তি শেষে মেলে একটুকরো হাঁপ,
যেখানে জমে থাকে অনুভূতির ওম ও উত্তাপ;
সেখানে আমি তোমার হাতটা ধরে রূপকথা বুনি,
তুমি সায় দিলে, বাকি জীবনটা তোমার সাথেই গুনি9 Comments-
-
আপনার লেখনীর “আমায় কি একটু জায়গা দেবে তোমার খুব গভীরে?” অংশটি হৃদয়ে গভীর দোলা দিয়ে গেছে, আর এমন স্নিগ্ধ অনুভূতির প্রকাশ আপনার কলমকে আরও প্রাণবন্ত করে তুলুক, এই প্রত্যাশা রইল।
-
Friends
Zahidul Jamy
@zahidul
মোঃ বায়েজীদ
@bayejid
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Shojan Maria Shoche
@shojanmaria
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia



একটা উষ্ণ আশ্রয় কল্পনা করলাম 😌