-
জাগো হে জাতি
✍️ মোহাম্মদ জিয়াউর রহমান
হে ঘুমন্ত জাতি, তোমরা হও জাগ্রত,
সত্যের আলোর পথে চলো অবিরত।
ঈমানের দীপ জ্বালো প্রতিটি প্রাণে,
ন্যায়ের সুবাস ছড়িয়ে দাও দেশ-ভুবনে।আসুক বাধা শত, ভেঙো না মনোবল,
ধৈর্য আর সাহসে গড়ো আগামীর সফল।
অন্যায়ের আঁধারে নত হবে না প্রাণ,
সত্যের পথেই গাই বিজয়ের জয়গান।লিল্লাহি তাকবীর—ধ্বনিত হোক প্রাণে,
ভ্রাতৃত্বের ডাক উঠুক ঘরে ঘরে টানে।
হিংসা নয়, বিভেদ নয়, চাই মানবতার জয়,
ন্যায়, দয়া আর সত্যে হোক জীবনের পরিচয়।জাগো যুবসমাজ, জাগো নব প্রভাতে,
গড়ো সোনার বাংলাদেশ সৎ কর্মের সাথে।
আল্লাহর সন্তুষ্টি হোক জীবনের লক্ষ্য,
ঐক্যের শক্তিতেই গড়ি উজ্জ্বল ভবিষ্যৎ।6 Comments -
Friends
Jannatun Nur
@jannatun-nur
আশরাফুল আলম রিশি
@rishi
নাজমুল হাসান সাকিব
@publiconline
Zahidul Jamy
@zahidul
গাঙচিল
@mehzabeen-shahidy
রকেট মণ্ডল
@rocketmondol
সিরাজুল ইসলাম
@sherajulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu



আপনার এই লেখাটা পড়ে খুব ভালো লাগলো, সত্যি আমাদের সবারই এখন এমন ইতিবাচক চিন্তা আর ঐক্যের খুব প্রয়োজন।