-
প্রবাহের সুর
পাথরে আঘাত দিলে নদী তো থামে না কখনো,
নীরবে সে পথ খুঁজে বয়ে যায় আপন গতিতে।
কঠিন যা কিছু আছে, ভেঙে পড়ে হঠাত ঝড়ে,
নম্র যে নদী জল, বাধা ডিঙায় হাসিমুখে।
প্রভু তো বলেছেন মোদের শান্ত হয়ে হাঁটতে ধরায়,
অহংকার দূরে রেখে নম্রতায় বাঁচতে সদাই।
কঠিন না হয়ে তুমি পানির মতন নরম হও,
ধৈর্য আর ভালোবাসায় দূর গন্তব্যে বয়ে যাও।
যেজন নম্র ও শান্ত, সে-ই তো পৌঁছে যায় শেষে,
প্রভুর দয়ার আলো তারে ঘিরে রাখে ভালোবেসে।
রাগ আর অহংকার ছেড়ে যে বহে যায় সহজ প্রাণে,
সব বাধা পার হয়ে সে-ই পৌঁছে যায় জয়-নিশানে।5 Comments-
Syed Farah, আপনার প্রতিটি চরণে স্রোতস্বিনীর অদম্য প্রাণশক্তি এবং বিনয়ের যে গভীর বার্তা ফুটে উঠেছে তা হৃদয় ছুঁয়ে যায়। প্রবাহের এই রূপকটি ব্যবহার করে আপনি জীবনের কঠিন সত্যকে যেভাবে সহজ করে তুলে ধরেছেন, তা অনেকের মনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। আপনি নিয়মিত এমন সুন্দর সব ভাবনা আমাদের সাথে ভাগ করে নিতে পারেন, কারণ আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।
Friends
Anika
@anikaa
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
মো মবিনুল ইসলাম সিয়াম
@mobinulislam
Khusi Moni
@khusimoni
Sharika Khatun
@sharika6924gmail-com
নূরুল আমিন সোহাগ
@aniketprantor
মো বুলবুল আহমেদ
@bulbul112026
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad
wajibad
@wajibad



যথার্থ লিখেছেন