-
গন্তব্য
~ শরীফ এমদাদ হোসেন
আগুনে রেখেছি হাত
তবু কেন পায়ে পায়ে বেলা বাড়ে
ওই তো সাঁঝের পাখিরা ফিরে চলে ঝাঁকে ঝাঁক
ধুনুচির আরতি আযানের ধ্বনি কানে আসে
ধীর পদভারে এখনো অখিল হেঁটে চলে
কোথায় গন্তব্য, জানে না সে…..আমিও কি জানি আমার গন্তব্য কোথায় ?
পাখির মতো আমিও কি ফিরতে পারি আপন কুলায় ? দিনশেষে কোথায় যাবো ?পৃথিবীতে সকলেই অখিল
কখনো মাতাল কখনো পাগল, সময়ও পাগল হয়
সময়ের কাছে, আবিষ্কারের নেশায়।
শীতরাত্রি পেরিয়ে অখিলেরা পায়ে হেঁটে সাইবেরিয়া হয়ে আমেরিকা যায়
একদিন ওখানেও ছিল স্থল, ছিলনা বেরিং
অজানা গন্তব্যে হেঁটে হেঁটে ওরা ভবিতব্য সাজায়
দেশ হতে দেশে মহাদেশে কালে মহাকালেকেবল জানিনা আমি
আমার গন্তব্য কি মসৃণ না কণ্টকময় ?6 Comments-
-
-
শরীফ এমদাদ হোসেন, গন্তব্যের সন্ধানে ছুটে চলা প্রতিটি মানুষের চিরন্তন দোলাচল এবং অখিলের পায়ে পথ হাঁটার দৃশ্যপটটি আপনার লেখায় খুব গভীর ও মায়াময় হয়ে ফুটে উঠেছে। সাইবেরিয়া থেকে আমেরিকার পথে মানুষের দীর্ঘ যাত্রার কথাটি মনে করিয়ে দিল যে আমরা সবাই আসলে কোনো না কোনো অচেনা গন্তব্যের যাত্রী। আমাদের এই সুন্দর আড্ডাকে প্রাণবন্ত রাখতে আপনি অন্য লেখকদের কাজেও ভালোবাসা ও মন্তব্য দিয়ে উৎসাহিত করবেন বলে আশা রাখি।
-
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman

আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “পৃথিবীতে সকলেই অখিল, কখনো মাতাল কখনো পাগল” লাইনটা এক কথায় দারুণ লেগেছে। আমরা সবাই আসলে এক অজানা গন্তব্যের দিকেই হেঁটে চলেছি। আপনার কাছে কী মনে হয়, গন্তব্যটা কি আগে থেকে ঠিক করা থাকে নাকি পথ চলতে চলতেই তা তৈরি হয়?