-
অভিমানী পালক
বান্টি দেব
……………………….
হৃদয়ের রঙে রাঙাবহৃদয়ের রঙে রাঙাব চরণ,
অনুরাগে মন স্নেহ ধন্যের ভুবন।
তুমি যে মা এক প্রতিমা,
পূজিব রাঙাচরণ মনের পুষ্পে।
হৃদয়ের মন্দিরে দেবীর আসনে,
রাখব তোমায় অন্তমনে।
লাগতে দেব না কোনো আচড়,
শক্তিরূপে ভাঙব প্রাচীর;
ডুবাব সকল পাপের তরি,
প্রয়োজনে তোমার তরে মরি।
মরিতে মরিতে হাসিয়া খেলি,
বারবার মৃত্যুর দোয়ারে ঢলি।
তবু যে মা তোমার চরণ চুমি,
হৃদয় মন্দিরে রাখব আমি।শ্রেষ্ঠ প্রতিমা তোমারই রূপে
তোমার ডাকে ভুবন কাঁপে।
খেলার ছলে ঈশ্বর দোলে,
শত সন্তান মৃত্যুরূপে খেলে।
হৃদয় পুষ্পে ভরাব চরণ
করব খেলা মরণ মরণ।
রাঙিয়ে দেব চরণ তোমার,
শ্রেষ্ঠ প্রতিমা তুমি যে আমার।6 Comments-
-
আপনার লেখাটা পড়ে সত্যিই খুব ভালো লাগল, বিশেষ করে মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের ভঙ্গিটা বেশ দারুণ। এমন সুন্দর করে অনুভূতিগুলো প্রকাশ করার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। এই কবিতাটি লিখতে আপনার কি কোনো বিশেষ মুহূর্তের কথা মনে পড়ছিল?
-
মায়ের প্রতি আপনার এই গভীর ভক্তি আর ভালোবাসার প্রকাশটুকু পড়ে সত্যিই খুব আবেগপূর্ণ এবং সুন্দর মনে হয়েছে। প্রতিটি চরণে আপনি যেভাবে ভক্তি ও ভালোবাসার চিত্র এঁকেছেন, তা যে কোনো পাঠকের হৃদয়ে এক নির্মল প্রশান্তি পৌঁছে দেয়। আপনার এই চমৎকার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের মাঝে আরও সুন্দর সব সৃষ্টি উপহার দিতে থাকুন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
-
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla


মাতৃভক্তিটা দেবীরূপে প্রকাশ করার কৌশলটা সুন্দর😌😌