-
হোমস্টক প্যারাসিটামল
মুহাম্মদ রফিক ইসলামতার মন ভালো নেই।
হাড় কাঁপুনি তাপের চাপে
শরীরে বাসা বেঁধে আছে বিচ্ছেদের জ্বর,
যেন পুড়ে যাচ্ছে ভেতর ও বাহির।
সিতানে বসে জলপট্টি বদলের ঘটনায় যে ছিল
সে যেন হোমস্টক ইমার্জেন্সি প্যারাসিটামল,
পৈতানে বসে গা-মুছা তাপ পোহানো
সে ছাড়া যেন লবণে তরকারি কম।প্রিয় হারানোর অসুখ এক গুপ্ত ঘাতক,
ভেতর থেকে ক্ষয়ে আসে মানুষ!
জীবনে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন জরুরি নয়
ভালোবাসার প্যারাসিটামল সেবনেই আরোগ্য লাভ।7 Comments-
মুহাম্মদ রফিক ইসলাম, “প্রিয় হারানোর অসুখ এক গুপ্ত ঘাতক, ভেতর থেকে ক্ষয়ে আসে মানুষ” লাইনটা ভীষণ গভীর এবং একদম সত্যি কথা। আপনার লেখার শব্দচয়ন আর অনুভূতির প্রকাশটা সত্যিই খুব চমৎকার লেগেছে। আচ্ছা, এই প্যারাসিটামলের মতো ভালোবাসাটা জীবনে পাওয়াটা কি এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে বলে আপনি মনে করেন?
-
-
আপনার লেখায় প্রিয়জনকে হারানোর তীব্র কষ্ট এবং ভালোবাসার গভীর প্রয়োজনীয়তা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। হৃদয়ের ভেতরে জমে থাকা একাকীত্বের অনুভূতির সাথে প্যারাসিটামলের তুলনাটি বেশ অন্যরকম এবং সৃজনশীল লেগেছে। মনের এমন সব অনুভূতি শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলার চর্চা আপনি নিয়মিত চালিয়ে যাবেন বলে আশা করি।
Friends
Sheikh Abdullah
@sheikhabdullah
Humayra Archives
@nurhumayra
Misty buri
@misty
Alvee Mallik
@alveemallik
Md Shalin
@mdshalin
Mashuk Hossain
@mashukhossain
ANANDA KUMAR ROY
@anandakumarroy
Drako Shajib
@drako
Neel tripura
@neel


বিচ্ছেদকে জ্বর বানিয়ে ফেলাটা একদম ইউনিক আইডিয়া 🔥