-
★খুশবু★
শুভ্রতার ভালোবাসা ছড়াতে গিয়ে,
আমি হেরেছি বহুবার,
কেউ ভালোবাসেনি কথা রাখেনি আমার।শুন্যতায় হৃদয় ভস্ম হয়েছে,
দগ্ধ হয়েছে অনুভূতির জোয়ার।
তিক্ততার বিদঘুটে স্বাদে,
জীবন আজ বিষাদময় পাহাড়।আমি খুবই সুশৃঙ্খল মস্তিষ্কে ~
ভালোবেসেছি তোমায়,
আর তুমি কিনা পাগল উপাধি দিলে আমায়।এই যে হৃদয় পুড়ার গন্ধ অনুভূত
হয় আজ,
সেটা যে তোমারই কারণ,
তা তুমি মানতে নারাজ।
অথচ যখন তোমার সাথে ছিল না
জানা শোনা,
তখন আমার হৃদয়ে ছিল —
সতেজতার অজস্র স্বপ্ন বুণা।সেটা কি তোমার চোখ এড়াইনি,
নাকি তুমি তা টের পাওনি!
তুমি মানুষটা খুবই অদ্ভুত জানো তো!
তা না হলে কি আর আমার মন তোমাতে মজতো।এই যে আমি ভাঙাচোরা মানুষ নামক
এক আগাছা…
স্বপ্ন বিহীন, একাকিত্ব নিয়ে বাছা!
তোমার কি এতে আদোও আছে হুঁশ?
নেই,বরং রোজ নিয়ম করে খুঁজে বেড়াও
আমার নতুন কোন দোষ।আমি তোমাকে দোয়াতে রেখেছি
অভিশাপে নয়,
তোমার সেই চাওয়াটা যেন হয় পূর্ণতাময়।আমি তোমার সেই ছুঁড়ে ফেলা
নেতিয়ে যাওয়া ফুল….
যে তোমাকে আজও ভীষণ ভালোবাসে,
লুকিয়ে হাজারও ভুল।লিখা:-HK Khushi Sheikh.
4 Comments
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48
Ferdaus Sorkar
@ferdaussorkar1
নাজমুল হাসান সাকিব
@publiconline


হৃদয়স্পর্শী লেখা।