-
কতটা বাঁচলাম?
বিশ্বজুড়ে একটি খবর ছড়িয়ে পড়েছে—১২২ বছর ১৬৩ দিন বয়সী এক বৃদ্ধ আর মাত্র ৪৮ ঘণ্টা বাঁচলেই বিশ্বের সর্বোচ্চ মানবায়ুর রেকর্ড ভেঙে ফেলতে পারবেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, সর্বোচ্চ মানবায়ুর রেকর্ড ফরাসি নারী জ্যঁ কালমঁর—১২২ বছর ১৬৪ দিন।
এই খবরের পর এক সাংবাদিক তাঁর সাক্ষাৎকার নিতে এলেন।
—“আর মাত্র ৪৮ ঘন্টা পর আপনি জ্যঁ কালমঁর রেকর্ড ভাঙতে যাচ্ছেন।”
বৃদ্ধ মৃদু হেসে বললেন, — “জীবন কি শুধু কত বছর বাঁচলাম, তার হিসাব?”
সাংবাদিক কিছুটা অবাক হলেন।
বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে বললেন, —“মানুষের বয়স যত বাড়ে, পৃথিবীর রূপ, রস আর গন্ধ যেন তার কাছে ধীরে ধীরে ম্লান হয়ে আসে। বয়সের সঙ্গে সঙ্গে নানা রোগ-শোকে ভুগতে ভুগতে অনেক সময় বেঁচে থাকার আকাঙ্ক্ষাটাও কমে আসে। অথচ সময় চলে যায়, আর আমরা ভাবি—আরও একটু বাঁচলেই বুঝি জীবন পূর্ণ হবে।”
তিনি একটু থামলেন।
—“ভিনসেন্ট ভ্যান গঘ মাত্র ৩৭ বছর বেঁচেছিলেন। অথচ তাঁর ছবির রং আজও পৃথিবীকে মুগ্ধ করে। কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছরও পূর্ণ করতে পারেননি, কিন্তু তাঁর কবিতা আজও মানুষের মুখে মুখে। ক্ষুদিরাম বসুও খুব অল্প বয়সে চলে গিয়েছিলেন, অথচ তাঁর নাম ইতিহাসে অমর।”
বৃদ্ধ ধীরে বললেন, —“তাঁরা কম সময় পেয়েছিলেন, কিন্তু সেই সময়টুকু দিয়ে পৃথিবীতে নিজেদের দাগ রেখে গেছেন। আর আমি? আমি তো তাঁদের কয়েক গুণ বেশি সময় পেয়েছি।”
সাংবাদিক বললেন, —“তাহলে কি আপনি নিজের জীবনকে ব্যর্থ মনে করেন?”
বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন।
—“শুধু দীর্ঘ জীবন পেলেই জীবন বড় হয়—এটা ভুল ধারণা। প্রাণীজগতের গ্রিনল্যান্ড হাঙরের কথাই ধরো—গবেষণায় ধারণা করা হয়, তারা প্রায় ৪০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু শুধু দীর্ঘায়ু কি তাদের জীবনকে অর্থপূর্ণ করে?”
সাংবাদিক নীরব।
বৃদ্ধ ধীরে বললেন, —“জীবনের হিসাব বছর দিয়ে নয়, তার প্রভাব দিয়ে করা উচিত।”
ক্যামেরার রেকর্ডিং বন্ধ করলেন সাংবাদিক। আজ তিনি শুধু একজন দীর্ঘজীবী মানুষের সাক্ষাৎকার নেননি; জীবনের অর্থ নিয়ে একটি গভীর শিক্ষা নিয়ে ফিরছেন।12 Comments-
-
-
-
BISHU KUMAR BISWAS, ‘জীবনের হিসাব বছর দিয়ে নয়, তার প্রভাব দিয়ে করা উচিত’—কথাটা এক কথায় অসাধারণ আর খুব গভীর। আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে মনে।
-
-
আপনার লেখাটি পড়ে বৃদ্ধের দৃষ্টিভঙ্গি ও জীবনের গভীরতা নিয়ে করা পর্যবেক্ষণগুলো হৃদয় ছুঁয়ে গেল। মানুষের দীর্ঘায়ু হওয়ার চেয়ে তার কাজের ছাপ রেখে যাওয়ার এই বার্তাটি আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনি নিয়মিত এমন মননশীল লেখা চর্চা চালিয়ে যান, কারণ আপনার শব্দচয়ন পাঠককে নতুন করে ভাবতে শেখায়।
-
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Alamgir Job
@alamgirjob
iampori
@iampori
ডাঃ মোঃ ইনজামামুল শিকদার
@mdinzamamulsikder

জীবন কত দীর্ঘ ছিল তা নয়, পৃথিবীর হৃদয়ে কত গভীর ছাপ রেখে গেলাম সেই হিসাবেই বেঁচে থাকার সার্থকতা……🖤🖤