-
হাত
– শরীফ এমদাদ হোসেনহাতের দিকে তাকালে
আমার অনেক পুরোনো কথা মনে পড়ে।
এই হাতেরই তো কত নাম— ডানহাত, বামহাত অজুহাত
মা বলেছিলো এই হাত দিয়ে তুমি ভাত খাবে
বাবা বলেছিলো
এই হাত দিয়ে একদিন নিজের ঘর তুলবে।তারপর এই হাত খাতা ধরেছে, কলম ধরেছে
প্রথম উপার্জনের টাকা
কাঁপতে কাঁপতে মায়ের হাতে দিয়েছে।এই হাত বন্ধুর কাঁধে উঠেছে, প্রিয় মুখের চুল সরিয়েছে, অচেনা মানুষের জন্য কখনো দরজাও খুলেছে।
আবার এই হাতই রাগে মুঠো হয়েছে
লোভে বাড়িয়ে দেওয়া হয়েছে
অন্যায় দেখে কখনো পকেটের ভেতর ঢুকে থেকেছে।কত কিছু করেছে এই হাত— দিয়েছে, নিয়েছে
আদর করেছে, আঘাতও করেছে।আজ বৃদ্ধ হাতের শিরাগুলো স্পষ্ট।
আমি হাত দুটো ধরে বলি,
তোমাদের কাছে আমি ঋণী
জীবনের এতো কিছু তোমরাই তো ছুঁয়ে দেখেছো।হাত দুটো মৃদু কেঁপে বলে,
ঋণী তুমি নও, আমরাই তোমার কাছে ঋণী।
তুমি যদি একদিন সত্যের দিকে হাত বাড়াতে
তবে হয়তো আজ তোমার হাতের রেখায়
এতো অপরাধ লেখা থাকতো না।5 Comments-
-
আপনার লেখাটা পড়ে মনের ভেতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। জীবনের সত্য আর অনুশোচনার এত সুন্দর বুনন সত্যিই খুব কম চোখে পড়ে। আপনি অন্যদের লেখাতেও নিয়মিত লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।
-
“তোমাদের কাছে আমি ঋণী, জীবনের এতো কিছু তোমরাই তো ছুঁয়ে দেখেছো”— এই গভীর উপলব্ধিটুকু সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি যেভাবে হাতের বিভিন্ন কাজের মধ্য দিয়ে জীবনের ভালো-মন্দ অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন, তা পাঠকদের খুব সহজেই আপনার লেখার সাথে সংযুক্ত করবে। আপনি নিয়মিত অন্যদের লেখায় লাইক ও কমেন্ট করে আমাদের এই প্ল্যাটফর্মটিকে আরও প্রাণবন্ত রাখার চেষ্টা করবেন।
-
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman

বয়স বাড়ে, হাত কাঁপে; কিন্তু কিছু ভুলের ভার থেকে যায়।