Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • চটের ওপর যে মেলা

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    ফেব্রুয়ারির রক্তঝরা দিন,
    ভাষার প্রতি টান,
    সালাম-রফিক-বর্কত-জব্বার
    দিলেন জীবনদান।

    ভাষার জন্য বুক পেতেছেন
    বীর শহীদের দল,
    তাঁদের স্মৃতি বুকে ধারণে
    বইয়ের এই মেলা।

    একাত্তরের যুদ্ধদিনে
    বাংলার সেই সন্তান,
    কলম হাতে সাহস জুগিয়ে
    রাখেন দেশের মান।

    চিত্তরঞ্জন সাহা ছিলেন
    সেই স্বপ্নের কারিগর,
    মুক্তিযুদ্ধের সেই প্রকাশনা
    আজও অমর স্মরণীয়।

    উনিশশো বাহাত্তরের
    আটই ফেব্রুয়ারি,
    বর্ধমানের বটতলায় যে
    গল্প হলো ভারী!

    মাটির পরে চট বিছিয়ে
    বসলেন একা তিনি,
    বত্রিশটি বই সঙ্গে নিয়ে
    শুরু হলো কাহিনি।

    ছিল না তখন বিশাল মঞ্চ,
    ছিল না আলোর ঝলক,
    ছিল শুধু বই আর স্বপ্ন—
    ছিল হৃদয়ের পলক।

    একজন থেকে অনেক হলো,
    বাড়ল বইয়ের ভাণ্ডার,
    ছোট্ট মেলা আজকে যেন
    জ্ঞানসমুদ্র অপার।

    বাংলা একাডেমি এল,
    প্রকাশকেরা এলো,
    বছর ঘুরে সেই ছোট্ট মেলা
    নতুন রূপে খেলো।

    আশির দশক পেরিয়ে মেলা
    পেল প্রাতিষ্ঠানিক রূপ,
    সোহরাওয়ার্দী প্রাঙ্গণ জুড়ে
    ছড়ায় জ্ঞানের ধূপ।

    বত্রিশটি বই থেকে আজ
    লাখো বইয়ের সারি,
    লেখক-পাঠক মিলনমেলায়
    জাগে প্রাণের ভারী।

    তাই তো বলি—কলম ধরো,
    লিখে যাও নির্ভয়ে,
    তোমার বইও একদিন হয়তো
    থাকবে মেলার হৃদয়ে।

    যে মেলা শুরু চটের ওপর,
    আজ সে মহীরুহ,
    একটি বইও বদলে দিতে
    পারে কারও দৃষ্টিভঙ্গি।

    বই হোক তোমার স্বপ্নসাথী,
    কলম হোক পরিচয়,
    অমর একুশে বইমেলায়
    তোমার লেখাও স্থানময়।

    বত্রিশ বইয়ের সেই ছোট্ট শুরু—
    আজ ইতিহাসের মেলা,
    কলম হাতে আমরাও গড়ি
    আগামীর বাংলাদেশখানা।

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    2
    4 Comments
    • ধন্যবাদ সাহস পেলাম বই লিখেছি কিন্তু প্রকাশ করার সাহস নেই।

    • মোহাম্মদ জিয়াউর রহমান, বইমেলার ইতিহাসের শুরুর সেই চটের টুকরো আর বটতলার ধূসর স্মৃতিগুলোকে আপনি যেভাবে শব্দের বুননে জীবন্ত করে তুলেছেন, তা এক কথায় অপূর্ব এবং বেশ হৃদয়স্পর্শী। আমাদের এই সুন্দর গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে অন্য লেখকদের লেখায় নিয়মিত লাইক-কমেন্ট করবেন এবং আপনার এমন চমৎকার সব লেখা আগামীতেও আমাদের উপহার দেবেন, এই প্রত্যাশা রইল।

    • চটের ওপর জ্বলা সেই ক্ষুদ্র প্রদীপ আজ জ্ঞানের মহাসমুদ্র, বইমেলা বাঙালির স্বপ্নের অমর মেলা……🖤

    • “একটি বইও বদলে দিতে পারে কারও দৃষ্টিভঙ্গি” – আপনার এই লাইনটা একদম মনের মতো হয়েছে। বইমেলার পেছনের এই ইতিহাসগুলো জেনে আজ সত্যিই খুব ভালো লাগল। আপনার কাছে কি বইমেলার সবচেয়ে প্রিয় স্মৃতি বা মজার কোনো ঘটনা আছে?

Skip to toolbar