-
সত্য যে এতো কঠিন
— শরীফ এমদাদ হোসেনপরিত্যক্ত একটি ব্যাগের ভেতর পেলাম তোমার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
কয়েকটা যুগল ছবি
চাকুরীর পুরোনো ইন্টারভিউ কার্ড
নাগরিকত্ব সনদ
বাবার কাছে লেখা একটি করুন চিঠি
নিজ হাতে আঁকা প্রেমের স্কেচ, নদীর মতো বয়ে চলা রাঙা ফুলের ড্যাবডেবে যৌবন।অদূরে আরেকটিতে পড়েছিল শুকনো গোলাপ
বকুলের মালা
কতকগুলো আদরমাখা অশ্রুর ফোঁটা
কবে কোনদিনে নরম গালে মাখানো খালি ক্রিমের কৌটা, দুটো চুলের কাঁটা
একটি হাড়ের চিরুনি, টুথব্রাশ, নেইল কাটার
চোখের কাজল, সাবান শ্যাম্পু টুকিটাকি
গোড়ালি ফাটা একজোড়া পুরনো স্যান্ডেলবড় আরেকটি ব্যাগে তোমার কাপড়চোপড়
বহুদামে কেনা পছন্দের অন্তর্বাস
আর আমার দিকে পাঠানো তোমার অজস্র ঘৃণা
অথবা দুরন্ত ভালোবাসাতদুপরি পৃথিবীতে আরো কিছু ভালোবাসা জড়িয়ে ছিলো বলে তুমি অমূল্য ছিলে
পাথর যেমন নীরবে চুইয়ে আনে প্লাবন চোখের
নিঃশব্দে তুমিও চুইয়ে চুইয়ে সবকিছু উজাড় করে নিজেকে সমাপ্ত করে
আজ মাটির ঘরে নিঃসঙ্গ একা রয়ে গেলে।আমাদের চারপাশে চেনা জানা আর প্রিয় মানুষগুলি
এমনি করেই বড় একা হয়ে যায়।4 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman


মানুষের জীবনের ফেলে আসা ছোট ছোট স্মৃতি আর গভীর আবেগের মিশেলে এমন হৃদয়স্পর্শী গুছিয়ে লেখাগুলো এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে, যা পড়ে পাঠক হিসেবে আপনার কলমের প্রতি মুগ্ধতা ও শ্রদ্ধা আরও বেড়ে গেল।