-
শেষ চিঠি
ফারুক সাগরদূরে কাছে, রৌদ্র ছায়ায়,বেলা আর অবেলায়—-
কেউ কেউ রয়ে যায় গহীন মনের একলা জানালায়।
তোমায় জন্য জমকালো রংঙিন জোছনা,
বৃষ্টি স্নাত ভোরের শুভ্রতার শিউলি ছড়া।
ভুল পথে এসে ছিলে বলে,চলে হয় যেতে,
পালকে শোকের সাদা চিন্হহীন,বালুময় মরুর পথে।দূরে কাছে,রৌদ্র ছায়ায়,বেলা আর অবেলায়—
সবুজ অরণ্যে,শরৎতের তুলো মাখা মেঘের ভেলায়।
ঘুম ভাঙা ডাহুক,উড়ে যায় নদীর দিকে,
জল তার প্রিয়,বাতাসের সাথে জলকেলি করে।
সীমান্ত পেরিয়ে বয়ে আসে,নামে তোমার মাঠে,
যৌবনের গাঁড় স্মৃতি,রেখাটানে বাংলাদেশের কোলে।দূরে কাছে,রৌদ্র ছায়ায়,বেলা আর অবেলায়—
কবে লিখে ছিলে শেষের কবিতার মত সবুজ চিঠি।
কুড়ি অথবা পশ্চিশ,হয়তবা তারও বেশি,
কাশবনে দাড়িয়ে মেখে ছিলে বেদনার হাসি।
না হয় দিতে খামে ভরে আকাশের নীল,
ভেজা নরম আটায় সেটে ডাক পিয়নের শক্ত হাতে।দূরে কাছে,রৌদ্র ছায়ায়,বেলা আর অবেলায়—
বেণী বাধা কিশোরীর আখিঁ ভরা কাজল স্নিগ্ধতায়।
সুর করে গেয়ে ওঠে,শ্যামল দেশের দোয়েল পাখি,
তীতুমিরের কেল্লায়,হানা দেয় ভিন্ন দেশের অথিতি।
পরাধীনতার শোষণের জালে আমার স্বাধীনতা,
মুক্তির মিছিলে বুক পকেটে লেখা শেষ চিটি খানা।০৫.০৯.২৬
1 Share
Friends
humaid ashrafi
@humaidashrafi
MAHMUD HAYAT
@mahmudhayat
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Tanver Hasan Apu
@tanverhasanapu
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
