-
স্মৃতি হয়ে আছো!
বলা হলো না!✍️ মোহাম্মদ জিয়াউর রহমান
রূপের রাণীরা আসে কখনো
সহজ-সরল মানুষের জীবনে,
হাসি দিয়ে, মায়া দিয়ে
জড়িয়ে নেয় আপন করে গোপনে।
নাহি প্রেম, নাহি ভালোবাসা—
তবু কত মধুর কথা কয়,
অজান্তেই সরল হৃদয়
স্বপ্নের জালে বন্দী হয়।
কেউ ভাবে—এই বুঝি সে-ই,
জীবনসঙ্গী হবে আমার;
বুকের মাঝে স্বপ্ন সাজায়,
ভালোবাসে মন উজাড়।
কিন্তু হঠাৎ একদিন দেখি—
সে তো আর পাশে নেই,
যে ছিল আমার স্বপ্নের রাণী,
চেনা মানুষ হয়েও যেন চেনে না সেই!
যে কথাটি বলতে চেয়েছিলাম,
সে কথাটি বলা হলো না;
হৃদয়ের যত গোপন ব্যথা
তার কাছে আর বলা হলো না।
একটি মানুষ হারিয়ে গেলে
হারায় শুধু মানুষ নয়—
তার সাথে হারায় কত স্বপ্ন,
কত আশা, কত পরিচয়।
রাতের পরে রাত জেগে
নিজেকেই প্রশ্ন করে মন—
আমি কি সত্যিই ব্যর্থ ছিলাম,
নাকি ব্যর্থ ছিল আমার ভালোবাসার আয়োজন?
যে চোখে একদিন স্বপ্ন ছিল,
আজ সেই চোখে অশ্রুধারা;
যে হৃদয়ে প্রেমের বসতি,
সেই হৃদয় আজ নিঃসঙ্গ-পাড়া।
কেউ সেই ব্যথা বুকে নিয়ে
কবি হয়ে লেখে গান,
কেউ সুর তুলে কাঁদায় পৃথিবী,
কেউ হারিয়ে ফেলে নিজের প্রাণের প্রাণ।
আর কেউ নীরবে কাঁদে—
কাউকে কিছু বলে না;
শুধু মনে মনে ভাবে—
“যে কথা বলিতে চাই,
সে কথা বলা হলো না।”
কখনো যে ছিল স্বপ্নের নায়িকা,
ব্যর্থতার শেষে হয়ে যায় খলনায়িকা;
তবু সত্যি বলতে কী—
দোষটা হয়তো তারও নয়,
দোষ ছিল আমার সরল হৃদয়ের,
যে অভিনয়কে সত্যিকারের ভালোবাসা ভেবেছিল।4 Comments
Friends
Jannatun Nur
@jannatun-nur
আশরাফুল আলম রিশি
@rishi
নাজমুল হাসান সাকিব
@publiconline
Zahidul Jamy
@zahidul
গাঙচিল
@mehzabeen-shahidy
রকেট মণ্ডল
@rocketmondol
সিরাজুল ইসলাম
@sherajulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu



বাহ স্বপ্নের নায়িকা হয়ে যায় খলনায়িকা।