Profile Photo

নূরুল আমিন সোহাগOffline

  • Aniketprantor
  • আমি তোমাকে ভালোবাসি

    অনিকেত প্রান্তর

    আমি তোমাকে ভালোবাসি
    আর তুমি নিষিদ্ধ বুলি বলে বাজেয়াপ্ত করলে
    আমি তোমাকে ভালোবাসি
    এই একটি শব্দকে বেআইনি বলে লাল গোলাপ নিষিদ্ধ করলে
    হৃদপিন্ডের প্রতিটি ভাজে শুরু হয়ে যাবে খানা তল্লাশি
    হৃদয়ের প্রতিটি অলিতে গলিতে চেকপোস্ট বসে যাবে
    অনুভুতিগুলোকে সারবদ্ধ দার করে খোজা হবে
    একটি টকটকে লাল নিষিদ্ধ গোলাপ
    জরুরি অবস্থা শুরু হবে প্রতিটি স্নায়ু হতে স্নায়ুর গহীনে
    আমি তোমাকে ভালোবাসি
    এই একটি শব্দে নেমে আসবে কালো আধার
    নিষিদ্ধ হবে আরো অনেক কিছু
    হাত ধরে বৃষ্টি ভেজা
    নিষিদ্ধ হবে
    কপালের টিপ
    নিষিদ্ধ
    খোলাচুল বাতাসে উড়বে না
    নিষিদ্ধ

    গোমড়া মুখ আর অশ্লীল খিস্তি খেউরে ভেসে যাবে পুরো শহর
    তন্নি মুখের হাসি
    নিষিদ্ধ
    নিষিদ্ধ হবে প্রেমিক পুরুষের হৃদয়
    নীলখাম নীল পদ্ম
    নিষিদ্ধ হবে নাম না জানা কিছু পাখি
    যারা বিষন্নতা তৈরি করে আর হৃদপিন্ডে হাহাকার ছড়ায়
    নিষিদ্ধ হবে তোমায় নিয়ে লেখা কবিতাগুলো
    নিষিদ্ধ হবে মোজার্টের সিম্ফনির সুর
    নিষিদ্ধ হবে তারাশংকর শরৎচন্দ্রের লেখা শত প্রেমের গল্প
    নিষিদ্ধ হবে জোস্নার আলো
    নিষিদ্ধ হবে পোড় খাওয়া কোন বাড়ির ছাদ

    আর এতো নিষিদ্ধতার মাঝে লাশ কাটা ঘরে
    তোমারি জন্যে ভালোবাসা যত্নে আগলে রাখা কোনো প্রেমিক পুরুষের বিষন্ন মরা মুখ দেখবে
    অতপর বুঝবে তুমি
    কি ভুলই না ছিলে তুমি
    কি ভুলই না ছিলো তোমার ।।

    💔💔

    4
    4 Comments
    • নিষেধের প্রাচীর পেরিয়েও প্রেমের একটি উচ্চারণ সমগ্র পৃথিবীকে বিদ্রোহী কবিতায় জাগিয়ে তোলে…..🤍🖤

    • “আমি তোমাকে ভালোবাসি” এই লাইনটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কী দারুণভাবেই না আপনি সবটা ফুটিয়ে তুলেছেন! এখন গ্রুপে থাকা বাকি সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • মানুষের অনুভূতিকে কোনো চেকপোস্টে আটকে রাখা যায় না।

    • নূরুল আমিন সোহাগ, ভালোবাসার অনুভূতির এমন তীব্র প্রকাশ এবং নিষিদ্ধতার আড়ালে লুকিয়ে থাকা কষ্টের চিত্রায়ণ আপনার লেখায় যেভাবে ফুটে উঠেছে তা এক কথায় অসাধারণ, আর এই বিষাদময় সুরটি যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরাকে লেখা কবিতাগুলোর মতো হৃদয়ে গভীর ছাপ ফেলে যায়, তাই আপনি যদি শেষের অংশটিতে ঘটনার গভীরতা বোঝাতে আর কিছু শব্দ যোগ করতে চান তবে তা আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং আপনার লেখনী নিয়মিত প্রকাশ পেতে থাকুক।

Skip to toolbar