-
হাতে তুলে নিয়েছি বই
-মুহাম্মদ জে.এইচ রপ্পিআমার অস্ত্রের,নেই কোনো প্রয়োজন
আমি কলম হাতেই রই,
আমার ক্ষুদ্র জ্ঞানসার,ঘুচাবে আঁধার
হাতে নিয়েছি তুলে বই।
আমি অধম বলি,জ্ঞান দেখাবে সন্ধান
অজ্ঞানের বির্তক জুরি,
চেষ্টা শেখায়,বইয়ের লেখায়,বহুদূর
আছে পাথরের নুড়ি।
আমার যুদ্ধের,নেই কোনো প্রয়োজন
আমি অক্ষরে বারুদ জ্বালি,
মানুষের পরিচয়, বিশুদ্ধ চিন্তা মননে
বিদ্রোহ করে,কলমের কালি।
জ্ঞান সাগরে,সেই পৌঁছাতে পারিবে
যে শিক্ষাগুরু মানে,
শীর্ষ্য থেকেই একদিন,উস্তাদে পরিনত
সে এটা ভালো জানে!
জানার কোনো শেষ নেই,ধাপে ধাপে
জীবনের ঘুরে মোড়,
জানতে হলে,বেড়িয়ে যেতে হবে,তীর্থে
অজানা,অচিন পুর।আমার অস্ত্রের,নেই কোনো প্রয়োজন
আমি কলম হাতেই রই,
আমার ক্ষুদ্র জ্ঞানসার,ঘুচাবে আঁধার
হাতে তুলে নিয়েছি বই।8 Comments-
-
-
-
মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটির ‘আমি অক্ষরে বারুদ জ্বালি’ লাইনটি অত্যন্ত শক্তিশালী ও প্রাণবন্ত একটি চিত্রকল্প ফুটিয়ে তুলেছে, যা পাঠক হিসেবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং আপনি চাইলে পরবর্তী লেখায় ছন্দের গভীরতা আরও কিছুটা বাড়িয়ে আপনার ভাবনার জগতকে পূর্ণতা দিতে পারেন।
-
কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।
Friends
খালেদা আক্তার
@khaledaakhter
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Shohel Nawaz
@shohel-nawaz
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
নাজমুল হাসান সাকিব
@publiconline
Mehedy Hasan
@mehedyhasan
MadBangla
@madbangla
নাঈম অরণ্য
@aronnonaim
Dhali Moin
@dhali-moin


আপনার লেখা “আমার অস্ত্রের, নেই কোনো প্রয়োজন, আমি কলম হাতেই রই” লাইনটা আমার দারুণ লেগেছে। কলমের শক্তির কথাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।