Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 1 month ago

    ★ হে অক্টোবর ★

    হে অক্টোবর, তুমি এসো আমার
    শিউলি ফোটার বসন্ত হয়ে,
    এসো নীল আকাশের বুকে
    সাদা মেঘের আবেশ হয়ে।

    এসো ভোরের শিশির ভেজা
    শিউলির মিষ্টি সুবাস নিয়ে,
    কাশফুলের দোল খাওয়ানো
    নরম হাওয়ার স্পর্শ হয়ে।

    হে অক্টোবর, তুমি এসো
    শরতের সাদা মায়া হয়ে,
    নতুন ঋতুর নতুন ছোঁয়ায়
    পুরোনো ক্লান্তি ধুয়ে দিয়ে।

    এসো নদীর শান্ত জলে
    আকাশটাকে নীল করে,
    এসো মনের জানালাতে
    একটুখানি রোদ হয়ে।

    ঝরে যাওয়া পাতার শেষে
    নতুন স্বপ্নের গান শোনাও,
    যা কিছু ছিল বিষণ্নতায়
    সবটুকু আজ ফুলে সাজাও।

    হে অক্টোবর, তুমি এসো~
    শুধু ক্যালেন্ডারের মাস হয়ে নয়,
    এসো আমার ফুরিয়ে যাওয়া মনে
    নতুন করে বাঁচার ঋতু হয়ে।

    লিখা :HK.Khushi Sheikh.

    3
    10 Comments
    • ছন্দে ছন্দে শরতের মিষ্টি হাওয়া গায়ে এসে লাগলো।

    • খুব সুন্দর ঋতুমুগ্ধ ও আশাবাদী কবিতা। অক্টোবর এখানে শুধু একটি মাস নয়—ক্লান্ত মনকে ধুয়ে দিয়ে নতুন করে বাঁচার এক প্রতীকী ঋতু। শিউলি, কাশফুল, শিশির, নীল আকাশ ও সাদা মেঘের চিত্রকল্পগুলো কবিতাটিকে কোমল আবহ দিয়েছে। বিশেষ করে শেষের ভাবনাটি—
      > “শুধু ক্যালেন্ডারের মাস হয়ে নয়,
      এসো আমার ফুরিয়ে যাওয়া মনে
      নতুন করে বাঁচার ঋতু হয়ে।”
      —পুরো কবিতার অনুভূতিকে সুন্দরভাবে পূর্ণ করেছে। সরল ভাষায় প্রকৃতি ও মনের পুনর্জাগরণকে একসূত্রে বাঁধাই কবিতাটির প্রধান সৌন্দর্য। 🌿🍂

      • কি চমৎকার একটা কমেন্ট করেছেন সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি 🥰

    • Khusi Moni, আপনার শব্দচয়ন এবং শিউলি ফুলের স্নিগ্ধ গন্ধমাখা এই অনুভবগুলো পাঠকের মনে একরাশ প্রশান্তি ছড়িয়ে দেয়, তাই আপনি নিয়মিত এমন স্নিগ্ধতায় আমাদের ভরিয়ে রাখুন।

    • অক্টোবরের শরৎছোঁয়ায় ক্লান্ত হৃদয় জেগে উঠুক নবজীবনের নির্মল আশায়…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম শরতের স্নিগ্ধতা অনুভব করলাম, খুব সুন্দর লিখেছেন। অক্টোবর মাস আসলেই কী নতুন কোনো স্বপ্নের আভাস নিয়ে আসে আপনার জীবনে?

      • না তবে অক্টোবর মাসটা খুব সুন্দর 🥰

Skip to toolbar