-
সমুদ্র
তুই সমুদ্রে ভাসিস বলে চিন্তা হয়,
এতো বড় সাগর, কূল-কিনারা নাই।
হাঙরের দাঁতের থেকেও ধারালো
ঢেউয়ের চূড়াগুলো
গিলতে আসে প্রতিনিয়ত বুভুক্ষুর মতো
কালো মেঘ অন্তরে ধরায় কাঁপুনি নিশ্চয়ই
তার ওপর আছে সোমালিয়ো জলদস্যুদের
হিংস্রতার মধ্যযুগ সৃষ্টি করা ত্রাস
তোরে নিয়ে তাই টেনশন হয় রে…
সমুদ্রে থাকিস বলে।কোন এক অদৃশ্য শক্তির কাছে
প্রার্থনা করি, যেন ভালোয় ভালোয়
ফিরে আসিস এই মাটির দেশে,
যেখানে উন্মাতাল ঢেউয়ের থাবা নেই,
জলদস্যুর আতংক নেই,
কূলহীন সাগরের অনিশ্চয়তা নেই…আমি তেমন গভীর, ভয়াল কোন সাগর
পাড়ি দেইনি কোন দিন
পরিনি কোন সোমালিয়ো জলদস্যুর কবলে
চিরদিন মাটির পৃথিবীতে নিরাপদেই থেকে গেছি।
কিন্তু আজকাল এই নিরাপদ মাটিকেই
মনে হয় অসীম সাগর, এখানেও নিষ্ঠুর খেলা করে
সুবিশাল ঢেউ, ভয়ংকর হাঙর
সোমালিয়ো দস্যুদের থেকেও ভয়ানক ডাকাত।তোর জন্য তবু বেচেঁ থাকে তীরে ফেরার আশা
মাটির নিরাপদ আশ্রয় এবং
খুব বেশি আবেগি হলে সুদা মাটির ঘ্রাণ।
আর মাটির পৃথিবীতে আমার জন্য আছে
অদৃশ্য সাগর, সীমাহীন তার প্রাণ…5 Comments-
Shovan Khan Sabuz, “মাটির নিরাপদ আশ্রয় এবং খুব বেশি আবেগি হলে সুদা মাটির ঘ্রাণ”—এই পংক্তিটি আপনার লেখনীর গভীরতা ও আবেগের এক অপূর্ব বহিঃপ্রকাশ যা সত্যিই হৃদয়ে গেঁথে থাকার মতো। অন্যান্য সদস্যদের লেখাতেও নিয়মিত লাইক ও গঠনমূলক মন্তব্য করে আমাদের এই সুন্দর পরিবেশটিকে আরও প্রাণবন্ত রাখতে আপনারা এগিয়ে আসবেন আশা করি।

Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Syed Farah
@syedfarah
Poly Alam
@butterflywords
Halima Wahidi
@halimawahidi
Siddike Akbar
@siddikeakbar
মো.মাহমুদুল হাসান
@md-mahmudulhasan
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
rukaiya rakhi
@rukaiyarakhi
Ashik Mokami
@ashikmokami


কবিতাটিতে বেশ কিছু কারেকশন করতে চাই। অ্যাডমিন দয়া করে পোস্টটি ডিলিট করবেন। আমি পারছি না। ধন্যবাদ।