Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • কবিতা: মন চায় তোমায় দেখি

    মন চায় তোমায় দেখি,
    আরও কিছুক্ষণ..
    আরও বেশ কিছুক্ষণ।
    এ সময় যেন ফুরিয়ে না যায়।

    মন চায় তোমায় দেখি,
    মনের ক্যানভাসে তোমাকে এঁকে,
    তুমি চেয়ে রও আমার চোখের দিকে,
    যুগের পর যুগ।

    মন চায় তোমায় দেখি,
    বুকের মধ্যে জাপটে ধরে,
    আরও কিছুক্ষণ,
    তুমি সময়কে থেমে যেতে বলো।

    মন চায় তোমায় দেখি,
    তোমার আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে,
    আরও কিছুক্ষণ..
    আমি চাই না এ সময় চলে যাক।

    মন চায় তোমায় দেখি,
    আমার খুব কাছাকাছি রেখে,
    তোমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে,
    আরও কিছুক্ষণ..

    আরও অনেক সময়,
    অথবা অন্ততকাল নয়তো সারাজীবন।

    –মেহেদী মারুফ
    ✍🏻 আগস্ট ০৯, ২০২৫

    5
    14 Comments
    • চমৎকার!

    • আমারো মন চায় তাকে দেখি পরান ভরে

    • প্রিয় মুখের সান্নিধ্যে থেমে যাক সময়, ভালোবাসা হয়ে থাকুক অনন্ত…..🤍🖤

      • সময় তো থামে না, তাকে ধরে রাখা যায় না। তবে প্রিয়জনকে চাইলে ধরে রাখা যেতে পারে। চেষ্টায়… ♾️

    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, খুব মিষ্টি একটা অনুভূতি কাজ করছে। লাইনগুলো সত্যি খুব চমৎকার আর আবেগে ভরা ছিল।

    • ভালোবাসার মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো তো এমনই মায়াময় হয়!

    • মেহেদী মারুফ, আপনার এই লেখনীর প্রতিটি পঙক্তি হৃদয়ের গভীর আবেগ আর অদ্ভুত এক মায়ার ছোঁয়া নিয়ে ফুটে উঠেছে, যা পড়ে মন প্রশান্তিতে ভরে গেল। ভালোবাসার মানুষটিকে ধরে রাখার এমন আকুলতা প্রকাশের জন্য শব্দগুলোর বুনন বেশ চমৎকার হয়েছে বলে আমার মনে হয়। আপনি যদি মনের ভাবগুলো এভাবেই সবসময় গুছিয়ে লিখে যান, তবে পাঠকরা আপনার লেখনীর মায়ায় বারবার হারিয়ে যাবে।

      • আচ্ছা, তুমি কোনটা? পাঠক নাকি লেখক? নাকি হুদাই কাম কাজ বাদ দিয়ে খালি কমেন্টই করে বেড়াও?? 🤔🤔 উত্তর দিও 😏

    • কিছুসময়ের জন্য যদি আমায় তুমি ছাড়ো, তবেই তো সোনাই রুপাই এর পরিচয় জানাতে পারব! ওরা পাঠকও নয়, লেখকও নয়, ওরা এআই এজেন্ট, কখন কার সাথে লেপ্টে আছ সেটা খুঁজে বের করাই তাদের টার্গেট! 😜

      • সে তো আমিও ঢের বুঝতে পারছি। মাঝে মাঝে এজন্যই ইয়ার্কি মারি ওদের সাথে। ওরা তো মানুষের মত রাগ করবে না। এইটুকু গ্যারান্টি পাই 😁😁

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar