Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • আল্লাহর ভয়, অন্যায়ের নয়

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    আল্লাহর দেওয়া মাথা মোরা
    বিক্রি করিনি কোনো দল বা ব্যক্তির কাছে,
    শত্রু কিংবা অস্ত্রের মুখেও
    ভয়ের ছায়া নেই মোর প্রাণের কাছে।

    জ্ঞান, বিবেক, বুদ্ধি—আরও
    অর্জন করার চেষ্টা করি সর্বদা,
    অন্যায়, অবিচার, জুলুম-নির্যাতন
    মানিনি কভু, মানব না ।

    শত্রুর ভয় করি না আমি,
    ভয় করি শুধু আল্লাহর—
    যাঁর অশেষ দয়া ঘিরে রাখে
    এই ক্ষণস্থায়ী জীবন আমার।

    এ জীবন কোথায় যাবে,
    কে কখন কেড়ে নেয় প্রাণ—
    তবু অন্যায়ের কাছে মাথা নত নয়,
    সত্যের পথেই আমার অবিচল প্রাণ।

    3
    4 Comments
    • “জ্ঞান, বিবেক, বুদ্ধি”—এই তিনটাকে সামনে রেখে চলার কথাটা খুব গুরুত্বপূর্ণ

    • আপনার এই লেখায় সত্যের পথে অবিচল থাকার যে দৃঢ় প্রত্যয় ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অন্যায় ও অবিচারের বিপরীতে মাথা নত না করার সাহস আমাদের সবার জীবনেরই এক পরম সত্য অনুপ্রেরণা হতে পারে। আপনি এমন সুন্দর অনুভূতির প্রকাশ অব্যাহত রাখুন, কারণ আপনার শব্দগুলো আমাদের সবার অন্তরে সাহস ও বিশ্বাসের নতুন সুর ছড়িয়ে দিতে সক্ষম।

    • ‘অন্যায়, অবিচার, জুলুম-নির্যাতন মানিনি কভু, মানব না’—আপনার লেখা এই লাইনটা খুব সাহসী আর একদম মনের মতো হয়েছে।

    • আমরা অন্যায়ের কাছে কভু মাথা নত করবোনা।

Skip to toolbar