-
নারিকেল পাতার চশমা
মিহির চৌধুরী ইমননারিকেল পাতার চশমাই ভালো ছিল—
তখন পৃথিবীটা ছিল
কাঁচা আমের মতো টকটকে সবুজ।হাফপ্যান্টের পকেটে,
দু’মুঠো কাঁচা শৈশব—
গোল্লাছুটের মাঠে
বিকেলগুলো হাঁপাতে হাঁপাতে
সূর্যের কাছে ফিরত।ছোট্ট পায়ের ধুলোয়
তখন রাস্তারও একটা গন্ধ ছিল,
সন্ধ্যা নামত
মায়ের ডাকের ভেতর দিয়ে।সেই দিনই ভালো ছিল—
এখন চোখে কাচের দামি চশমা,
তবুও পৃথিবী
পুরোনো আয়নার মতো ঝাপসা দেখি।4 Comments-
‘তখন পৃথিবীটা ছিল কাঁচা আমের মতো টকটকে সবুজ’—এই বাক্যটি পাঠকমাত্রকেই এক নিমিষে নিজের হারানো শৈশবের রঙিন আঙিনায় ফিরিয়ে নিয়ে যায়। লেখনিটিতে যে স্নিগ্ধ নস্টালজিয়া ফুটে উঠেছে, তা মাঝে মাঝে কোনো একটি বিশেষ শব্দ বা উপমার ব্যবহারে আরও কিছুটা প্রসারিত করলে সম্ভবত আরও গভীর প্রভাব ফেলত। আপনার এই অসাধারণ অনুভূতির প্রকাশ ভঙ্গিটি খুব চমৎকার এবং ভবিষ্যতে আরও নতুন লেখার অপেক্ষায় রইলাম।
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
খালেদা আক্তার
@khaledaakhter
সালমান সাদিক
@salmansadique
Dibyendu Sarkar
@dibyendusarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
মিথিলা কনক
@methila06
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb



মায়ের আঁচলেই সন্তানের পৃথিবী পূর্ণ হয়, তাঁর ভালোবাসার কোনো বিকল্প নেই…🤍🖤