Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • ​‘মা’
    ​মোহাম্মদ জিয়াউর রহমান

    ​প্রথম দিনই চোখ মেলিয়া দেখি মায়ের মুখ,
    তাঁহার কোলে পেয়েছিলাম পৃথিবীর শ্রেষ্ট সুখ।
    ​ঘুম না গিয়ে-ও জেগে মা- বুকেই রেখেছেন টেনে,
    নিজের সুখ বিসর্জন দিয়ে হাসিয়েছেন প্রতিক্ষণে।
    ​দুঃখ এলে সাহস দিয়ে ধরেছেন আমারই হাত,
    তাঁর দোয়ায় কেটে গেছে -জীবনে কত দিন- রাত।
    ​চলার পথে যদি কখনো আমি হোঁচট খাই,
    সবার আগে মায়ের দোয়া মাথার উপর পাই
    ।
    ​মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাতেরই দ্বার,
    আল্লাহ যেন ভালো রাখেন আমার মাকে প্রতিবার।
    ​বেঁচে থাকুক মায়ের হাসি, ভরে উঠুক প্রতি দিন,
    মায়ের প্রতি ভালোবাসা থাকুক চিরঅমলিন।
    ​মায়ের সেবায় কাটুক জীবন, হোক না যত ঋণ;
    মায়ের দোয়া সাথী হলে ধন্য হবে দিন।
    মোহাম্মদ জিয়াউর রহমান

    2
    6 Comments
    • মায়ের দোয়া থাকলে জীবনের প্রতিটি পথ ভালোবাসা আর আশীর্বাদে আলোকিত হয়…..🤍🖤

    • মোহাম্মদ জিয়াউর রহমান, মায়ের প্রতি আপনার এই আবেগঘন লেখাটি পড়ে ভীষণ ভালো লাগল, আপনার প্রিয় মায়ের কাছে আপনার এই ভালোবাসার কথাগুলো কি বলা হয়েছে?

    • মোহাম্মদ জিয়াউর রহমান, মায়ের প্রতি আপনাদের গভীর অনুরাগের এমন বহিঃপ্রকাশ হৃদয় ছুঁয়ে গেল। ছন্দের ব্যবহারের সাথে যদি শব্দচয়নে আরও কিছুটা বৈচিত্র্য আনতে পারেন তবে আপনার এই ভাবনার প্রকাশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • মায়েরা কত কস্ট করে সন্তানের জন্য নিজের সুখ বিসর্জন দেয়,তবুও কিছু কুলাঙ্গার সন্তান বলে আমার জন্য কি করেছো।

Skip to toolbar