-
খোলসের খেল্লাটা ভাঙ্গবেই
সঙ সঙ চারিদিকে সঙ
করে শুধু যার যার ঢং
কাজ নেই সাজ শুধু
খেলে যায় যদু মধু
যে পারিস যতটুকু লাগা
কবে হবে মানুষের জাগা!বারুদের বাতাসে
আঁতশের হুতাসে
বেড়ে চলে ভারি ভারি নি:শ্বাস
ভেঙ্গে পড়ে মানুষের বিশ্বাস।সঙ ছেড়ে বেরুবে কি
মানবিক দায়বোধ?
পেরুবে কি সীমানাটা প্রয়োজন
যদি তা না হয় তবে
অত শত কিসের এত আয়োজন?খোলসের খেল্লাটা ভাঙ্গবেই ভাঙ্গবে
জাগবেই জাগবে দেশটা
নিশ্বাসে বিশ্বাসে শতপ্রাণ এক হও
এসো মিলে সবে করি চেষ্টা।7 Comments

Jamal Hossain Bishad
Journalism, Desh Rupantor
Friends
Nayem Hasanat
@nayem75
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
Niaz Aziz Dip
@niazdip
মোঃ সাদিকীন সাম্য
@sammo10
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
md.iqbal hussain
@loneliness-boy1
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
Borno
@biborno


আধুনিক জগতে মুখোশ পরা মানুষের দেখা মেলে বেশি। অভিনন্দন।