Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • শনির দশা
    মিহির চৌধুরী ইমন

    শনির দশা নেমেছে আজ বাংলার কপালে,
    দশা কাটাবে কে—
    ভাগ্যবিধাতার দাবিদাররাই
    নিজেদের ভাগ্য গণনায় আজ দিশেহারা!

    দু-মুঠো রুটির আশায় ক্ষুধার্ত মানুষের
    দীর্ঘ সারি—
    ক্ষমতার দরবারে
    অথচ সেখানেই মানুষেরই ওঠে দর!

    পুরোহিতের দুয়ারে আজ ক্ষমতার আনাগোনা,
    ধর্মের বুলি মুখে—
    অন্তরে সিংহাসনের বাসনা!

    ঠাকুর,
    তুমি কি আজও নীরব?
    কোন দুয়ারে নিয়ে যাব,দুর্ভাগ্যের এই অন্ধকার?

    ক্ষুধার্তের দীর্ঘশ্বাস কি মন্দিরের
    চৌকাঠে থেমে যায়?
    নাকি তুমিও শিখেছ কূটনীতি—
    পাপীর মুকুটে স্বর্ণের দ্যুতি,
    আর নিরন্নের কপালে যুগযুগান্তের অমাবস্যা!

    4
    3 Comments
    • লেখাটা পড়ে অনেকক্ষণ চুপ করে ছিলাম, বিশেষ করে “ক্ষুধার্তের দীর্ঘশ্বাস কি মন্দিরের চৌকাঠে থেমে যায়?” লাইনটা মনের ভেতর গেঁথে গেল। আমাদের চারপাশের এই কঠিন বাস্তবতাকে আপনি খুব দারুণভাবে তুলে ধরেছেন। আপনার চিন্তার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, ভালো থাকবেন।

    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখায় মানুষের অসহায়ত্ব ও চারপাশের অস্থিরতার যে চিত্র ফুটে উঠেছে, তা এক কথায় অসাধারণ এবং হৃদয়স্পর্শী। প্রতিটি পঙ্ক্তিতে সমাজ বাস্তবতার যে গভীর উপলব্ধি আপনি তুলে ধরেছেন, তা অব্যাহত রাখুন কারণ আপনার কলম এভাবেই আমাদের নতুন করে ভাবতে শেখাক।

    • যুগযুগান্তরের অমাবস্যা ভালোই বলেছেন এ অমাবস্যা কাটবে কবে।

Skip to toolbar