-
অহমিকার আয়না
— সৈয়দ মোহাম্মদ ফরিদ।
চট্রগ্রাম থেকে।
যে হাতের একটি আঙুল অন্যকে নির্দেশনা দেয়,
সে হাতের তিনটি আঙুল নিজেকে শুধরাতে বলে।
কিসের এত অহংকার তোমার, কার কথা শুনে?
যাকে তুমি তুচ্ছ ভাবো, সেও মানুষ এ ভুবনে।
হয়তো সে অর্থবিত্তে তোমার চেয়ে কিছুটা কম,
মানবিকতা আর পরোপকারে ফুরিয়ে যায়নি দম।
নামে মাত্র মানুষ তুমি, আসলে তো অধম!
কথায় কথায় অহমিকা, টাকার বাহাদুরি,
কীভাবে করেছ অঢেল অর্থ, কী ছিল জাদুগিরি?
আমি নির্লিপ্তভাবে তোমাকে দেখেছি পাশে শয়নে,
আমি ব্যর্থ এ জীবনে, রাখতে পারিনি তোমায় সুনয়নে।
তোমার অপরাধে আমিও অধম, সমভাগী এই পাপে,
কিছুটা লোভ, কিছুটা সংকোচ আর ভয়ের তীব্র চাপে—
ঘৃণার আগুন জ্বালাতে পারিনি, পুড়ছি সেই অনুতাপে13 Comments -
Friends
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Rajib M Sarker
@sarkerr-rrajiv
অথই মিষ্টি
@atiymistyn48
Tariqul Sazzib
@tariqulsazzib
মিথিলা কনক
@methila06
Kaira Mugdhota
@kairamugdhota
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
আশরাফুল আলম রিশি
@rishi


মানুষের অবৈধ শক্তিটা হলো তার অহংকারে। আর সেটা যে সাময়িক, এই কথা আমরা সকলেই জানি। কিন্তু আবার মাঝে মাঝে ভুলে যাই। নানা দাম্ভিকতার কারণে অপরের ওপর এই অহংকারের তাড়নায় জুলুম করে বসি। অথচ কখনও চিন্তাও করি না, এই দৌড় নিমেষেই ফুরিয়ে আসতে পারে। অসাধারণ লিখেছেন কবি…