-
নিষাদ নদীর দিকে
~ শরীফ এমদাদ হোসেনআমার জন্মের সময় যে নারীরা লাল শাড়ি পরে ধূপ জ্বেলেছিল,
যে পুরুষেরা আমার দুই কানে কলেমাসহ আজান দিয়েছিলো
তাদের কেউ এখন ফেরে না দুপুরে
তবু প্রতিদিন আকাশে ভাসে ধোঁয়ার মতো কিছু নাম
যাদের উচ্চারণে কাঁপে আমার শিরা উপশিরা।বাবার চোখে যে বর্ষা ছিল, যে আনন্দ
তারই কাদাজল মেখে আমি প্রথম হাঁটতে শিখেছি
প্রথম ভয়ে কেঁপেছি বজ্রপাতের শব্দে
তারপর কোনো ভয় হৃদয়ে পায়নি আশ্রয়
আজও সন্ধ্যায় গৃহস্থালির আলো নিভলে
আমার বুকের ভেতর জেগে ওঠে নিষাদ নদী।সেই নদী বয়ে আনে ভাগ্যের শস্য, ঘামের গন্ধ
আর নিঃশব্দে রেখে যায় স্মৃতির পাথর
আমি যাদের চিনি না—
রোজ তারা ঘুমের ভেতর নেমে আসে জলে
চুলে শুকনো পাটপাতা গুঁজে ফিসফিসিয়ে বলে,
‘জন্ম একদিন থেমে যায়,
কিন্তু নদী বয়ে নিয়ে যায় আমাদের নাম।’3 Comments-
শরীফ এমদাদ হোসেন, আপনার রচনায় ‘জন্ম একদিন থেমে যায়, কিন্তু নদী বয়ে নিয়ে যায় আমাদের নাম’ লাইনটি হৃদয়ে গভীর দোলা দিয়ে গেল। স্মৃতির সাথে নদীর যে মেলবন্ধন আপনি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই এক মায়াবী এবং বিষাদমাখা অনুভূতি জাগিয়ে তোলে। এমন স্নিগ্ধ ও গভীর ভাবনার লেখা নিয়মিত লিখে আমাদের সমৃদ্ধ করবেন, এই প্রত্যাশা রইল।
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman

শরীফ এমদাদ হোসেন, আপনার লেখাটা পড়ে মনের ভেতর অদ্ভুত এক বিষণ্ণতা আর ভালো লাগার ছোঁয়া অনুভব করলাম। নদীর সাথে স্মৃতির এমন সুন্দর বর্ণনা সত্যিই খুব আপন মনে হচ্ছে। আপনি কি বিশেষ কোনো স্মৃতি থেকে এই নিষাদ নদীটার কল্পনা করেছেন?