Profile Photo

Rokeya KhanamOffline

  • rokeyakhanam
  • Profile picture of Rokeya Khanam

    Rokeya Khanam

    • 3 weeks ago

    নিমন্ত্রণ
    রোকেয়া খানম
    ———————————————–
    আমাদের গ্রামটা খুব মধুময়,
    হাসিখুশি ভরপুর, পাখি কথা কয়।
    নদী ভরা জল আর মাঠ ভরা ধান,
    গ্রামটা আমাদের সবার প্রাণ।

    আমাদের পাঠশালা, রঙিন ফুলবাগান,
    প্রতি বছর ছেলেমেয়ে আনে সেরা সম্মান।
    জারি, সারি, ভাটিয়ালি—মাঝি ধরে গান,
    রুপালি চাঁদের হাসি, সবাই করে স্নান।

    মগডালে কোকিল পাখি সুর তুলে কয়,
    এসো ভাই, এই গ্রামে সবার নিমন্ত্রণ হয়।

    3
    3 Comments
    • Rokeya Khanam, “মগডালে কোকিল পাখি সুর তুলে কয়, এসো ভাই, এই গ্রামে সবার নিমন্ত্রণ হয়” লাইনগুলো পড়ে সত্যি খুব ভালো লাগলো, গ্রামবাংলার এমন চমৎকার বর্ণনা মন জুড়িয়ে দেওয়ার মতো। আমাদের এই গ্রুপটা জমিয়ে রাখতে মাঝে মাঝে অন্যদের লেখাতেও লাইক বা কমেন্ট করবেন, তাহলে সবাই আরও নতুন কিছু লেখার উৎসাহ পাবে।

    • রোকেয়া খানম, আপনার লেখনীতে ফুটে ওঠা গ্রামের স্নিগ্ধ রূপ আর পাখির কলকাকলিতে ভরা চিত্রটি দারুণ উপভোগ করলাম, তাই এই সুন্দর ধারা অব্যাহত রেখে আপনি আরও বেশি করে লিখে যান।

    • এমন নিমন্ত্রণ উপেক্ষা করা যায়! মন চায় একবার ফিরে যাই সেই চেনা গ্রামবাংলায়।

Skip to toolbar