Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • ফেসবুকে নয়, মাঠে নামো

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    ফেসবুকে ঝড় তোলার আগে, মাঠের খবর নাও,
    কতটি ঘরে পৌঁছেছ তুমি—হিসাব করে দাও।

    মুখের বুলি, গরম ভাষণ—বিজয় আনে না,
    শূন্য মাঠে স্লোগান তুলে জনসমর্থন পাওয়া যায় না।

    ভোটের ফলের পাতায় পাতায়, আত্মসমীক্ষা করো,

    কোথায় ভুল আর কোথায় ঘাটতি—খুঁজে বের করো।

    পরাজয়ের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে লাভ কী?

    নিজের ভুলের মুখোমুখি হও—এটাই জয়ের চাবি।

    ইশতেহারের প্রতিটি কথা বাস্তবতায় ফিরিয়ে নাও,

    দরিদ্রের মুখে হাসি ফোটাও, বেকারের পাশে দাঁড়াও।

    শিক্ষা, শ্রম ও কর্মসংস্থানে দেখাও নতুন পথ,
    মানবসেবার কর্মযজ্ঞে গড়ো, প্রতিশ্রুতির শ্বপথ।

    শরিয়াহর কথা বলার আগে জ্ঞান অর্জন করো,
    ন্যায়বিচারের রূপরেখাটি যুক্তি দিয়ে একটু ধরো।

    আইনজ্ঞ আর চিন্তাবিদের সঙ্গে বসো আলোচনায়,
    প্রজ্ঞা, গবেষণা, সদাচরণ থাকুক পথচলায়।

    যে কর্মীটি গ্রামে থাকে, তার খোঁজখবর নাও,
    দুঃখ-সুখের সাথি হয়ে মানুষের দ্বারে কাছে যাও।
    ভোটের দিনে কেন্দ্রজুড়ে কর্মী কোথায় পাবে?
    সংগঠনহীন স্বপ্নগুলো আর কীভাবে সফল হবে?

    এজেন্ট নেই, কর্মী নেই—শুধু স্লোগানের ঢেউ,
    বাস্তবতার কঠিন পথে সঙ্গী হবে কি আর কেউ?
    ঘরে ঘরে সম্পর্ক গড়ো, শোনো মানুষের কথা,
    সেবার মাধ্যমে জয় করো তাদের সুখ-দুঃখ ব্যথা।

    গালির ভাষা বন্ধ করো, বন্ধ করো হিংসা,

    ভিন্নমতের প্রতি রাখো যুক্তিবোধের দীক্ষা।

    ফেসবুকের বাহাদুরি নয়, চাই কর্মের পরিচয়,
    মানুষ যদি পাশে থাকে, বদলাবে চিরতররে পরাজয়।

    সময় এখন পরিকল্পনার, সময় গড়ার ভিত,
    শৃঙ্খলা আর দক্ষতায় হোক সংগঠন সুদৃঢ়।
    চারদিকে শুধু কথার ফুলঝুরি ছড়িয়ো না,
    কর্মবিহীন স্বপ্ন নিয়ে বিজয়ের পথে চড়িয়ো না।

    আগামী দিনের স্বপ্নটাকে আজই বাস্তব করো,
    ত্যাগ, সততা, জ্ঞান ও শ্রমে সংগঠন গড়ো।
    ক্ষমতার চেয়ে ন্যায় বড়—রাখো হৃদয়জুড়ে,
    জনকল্যাণের অঙ্গীকার ছড়িয়ে দাও ঘরে ঘরে।

    ফেসবুকে নয়, মাঠে নামো—কাজের প্রমাণ দাও,
    জনতারই আস্থা অর্জন করে আপন শক্তি গড়ো।
    আবেগ দিয়ে পথের শুরু, প্রজ্ঞা দেবে দিশা,
    সততা আর জনসেবাতেই জাগুক আগামীর আশা।

    — মোহাম্মদ জিয়াউর রহমান

    1 Share
    3
    4 Comments
    • লেখাটা একদম সত্যি কথা বলেছেন, এখনকার দিনে ভার্চুয়াল জগতের বাইরে বাস্তব কাজের গুরুত্ব অনেক বেশি। আপনার কথাগুলো একদম সময়োপযোগী এবং খুবই বাস্তবসম্মত মনে হলো। মানুষের পাশে থেকে কাজ করার এই তাগিদটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই চাওয়া।

    • মোহাম্মদ জিয়াউর রহমান, বাস্তবমুখী কাজের আহ্বানে ভরা এই আহ্বানটি মানুষের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে এবং দেশের সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপনের যে তাড়না আপনি এখানে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়। এমন সুন্দর চিন্তার সাথে একাত্মতা প্রকাশের পাশাপাশি অন্যান্য লেখকের লেখায় আপনার সুন্দর মন্তব্য ও প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে আমাদের এই গ্রুপটিকে আরও প্রাণবন্ত করে তুলুন।

    • ফেসবুকে প্রচার হতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয় কাজ দিয়ে……………… একদম সত্যি কথা।

    • বর্তমানে এ অবস্থা চলছে এথেকে কবে মুক্তি পাবো।

Skip to toolbar