Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • কবিতা: কাছে থেকেও দূরে।

    Profile picture

    কবিতা: কাছে থেকেও দূরে

    কতই না কাছে রয়েছো তুমি,
    অথচ মনে হলো মিলিয়ন আলোক বর্ষ দূরে।
    তোমাকে দেখতে পেলাম ঠিকই..
    কিন্তু ছুঁতে পারলাম কই?

    ওই যে আকাশের তারাগুলো যেমন,
    তোমার ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই ছিলো।
    শুধু অপলক চেয়ে রইলাম তোমার দিকে,
    অথচ কাছে গিয়ে একটা বার বলার সুযোগ পেলাম না।

    আচ্ছা বলো তো..
    তোমারও কি ইচ্ছা হয়নি আমার কাছে আসতে?
    আমাকে একটাবার জড়িয়ে ধরে কাঁদতে?
    তবে কেন এলে না?

    ভালোবাসার মানুষ একটা সময়ে কাছে আসে,
    নয়তো অনেক দূরে চলে যায়..।
    অথচ তুমি আমার এত কাছে থেকেও দূরে..
    এর চেয়ে যন্ত্রণার আর কি হতে পারে?

    –মেহেদী মারুফ
    ✍️ জুলাই ১০, ২০২৬

    5
    4 Comments
    • আবেগ ও অনুভূতির সংমিশ্রনে দারুন লিখেছেন

    • কাছাকাছি থেকেও হৃদয়ের দূরত্ব কখনো কখনো অসীম আকাশের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে…..🤍🖤

      • সত্যিই তাই, তাকে দেখতে পাচ্ছি। অথচ কাছাকাছি হতে পারছি না। এ কেমন যন্ত্রণা! 🤐

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar