-
ঢেঁকির কথা
ফরিদুল ইসলামগাও গেরামের ঢেঁকির কথা
কেউ কি এখন জানে,
কলের যুগে কেউ কি আর
ঢেঁকিতে ধান ভানে।ঢেঁকির পাড়ে উঠতো কেঁপে
বাড়ির যতো ঘর,
কাইলের নিচে চালতো বসে
কেউ ছিলো না পর।বউ ঝিয়েরা আসতো ছুটে
ঢেঁকিতে ধান ভানে,
চালের গুড়া চালতো তব
সবাই কি আর জানে।কাঠের ঢেঁকির কদর ছিলো
হারিয়ে গেছে কবে,
ঢেঁকির তুপান উঠতো কতো
বসন্ত উৎসবে।কাঁধের উপর হাতের বাঁধন
গলায় ছিলো সুর,
ঢেঁকির কোমর ভাঙতে তব
হয়ে যেতো ভোর।5 Comments
Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
সালমান সাদিক
@salmansadique
মো: নাজমুল আখতার
@faith
TOUHIDUL ISLAM
@touhidulislam
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
Tariqul Sazzib
@tariqulsazzib
Shohel Nawaz
@shohel-nawaz
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari



ফরিদুল ইসলাম, আপনার এই কবিতাটি পড়ে সেই পুরনো দিনের গ্রামবাংলার কথা মনে পড়ে গেলো, বিশেষ করে ‘ঢেঁকির কোমর ভাঙতে তব হয়ে যেতো ভোর’ লাইনটা দারুণ লেগেছে। এখনকার যান্ত্রিক সময়ে ঢেঁকির সেই ছন্দময় শব্দ আর কি আদৌ কোথাও শুনতে পাওয়া যায়? গ্রুপের অন্যদের লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।