Profile Photo

ফরিদুল ইসলামOffline

  • dailychandpursomoy
  • ভাইঙ্গোনা অন্তর
    ফরিদুল ইসলাম

    তোমার জন্য মাইয়া দেখছি
    কতইনা সুন্দর,
    অনেক ভালোবাসা দিও তারে
    ভাইঙ্গো না অন্তর।

    বিয়েসাদি আল্লাহতালার
    বিশেষ নিয়ামত,
    মনের সাথে মনের বাঁধন
    সুখের তেপান্তর।
    তোমার জন্য মাইয়া দেখছি
    ভাইঙ্গো না অন্তর।
    ং
    মিলেমিশে গড়বে দুজন
    সুন্দর এ বন্দর,
    প্রাণের সাথে প্রাণের মায়া
    সুখ যে নিরন্তর।

    তোমার জন্য মাইয়া দেখছি
    কতইনা সুন্দর,
    অনেক ভালোবাসা দিও তারে
    ভাইঙ্গো না অন্তর।

    13.10.2026

    6
    7 Comments
    • বাহ! কত সুন্দর দোয়া ও ভালোবাসা নিবেদিত কবিতা!! ❤️

    • ফরিদুল ইসলাম, “মনের সাথে মনের বাঁধন” লাইনটা পড়ে একদম মন ভালো হয়ে গেল। লেখাটা খুব সুন্দর আর মিষ্টি হয়েছে, পড়তে খুব ভালো লাগলো।

    • প্রিয় মানুষটার মন ভেঙে দেওয়া সহজ, কিন্তু সেই ভাঙন সারানো কঠিন। তাই দুজন দুজনের মায়া হয়ে থাকুক আজীবন।

    • ‘মনের সাথে মনের বাঁধন সুখের তেপান্তর’—এই লাইনটি পড়ে খুব মায়াবী এক অনুভুতি হলো যা সত্যিই অসাধারণ। সম্পর্কের প্রতি এমন যত্নশীল ও শুভকামনাভরা কথাগুলো আপনার লেখায় যেভাবে ফুটে উঠেছে, তা পড়তে খুব ভালো লাগল; আপনি এভাবেই মনের মাধুরী মিশিয়ে সুন্দর সব লেখা উপহার দিতে থাকুন।

    • বিয়ের পবিত্র বন্ধনে ভালোবাসা আর মমতা থাকলেই দুটি হৃদয় মিলে সুখের সংসার গড়ে ওঠে…..🤍🖤

    • অসাধারণ।খুব ভালো লাগলো।

    • মনের সাথে মনের বাধন সুখের তেপান্তর বাহ।

Skip to toolbar