Profile Photo

রবিউল আলম মাজেদOffline

  • majed1997
  • # অন্তিম প্রহর

    — অপরাধী মাজেদ

    হয়তো কিছুদিন পর…

    কবে, কখন, কীভাবে—
    কেউ জিজ্ঞেস করবে না, কেউ না…

    হঠাৎ, কোনো একদিন—
    অগোছালো হয়ে থাকবে হাত-পা,
    অবশ হয়ে আসবে পুরো শরীর।

    পরিত্যক্ত পাখির নীড়ের মতো দেখাবে
    মাথার আধাপাকা চুলগুলো।

    ধীরে ধীরে নীল হতে থাকবে মুখমণ্ডল,
    যার ঠোঁটের কোণে সর্বদা হাসি লেগে থাকত—
    সুখে কিংবা দুঃখে।

    বাঁশির মতো সরু নাকটাও
    কেমন জানি দেখাবে।

    নিস্তেজ হয়ে যাবে মস্তিষ্ক,
    মুখ দিয়ে নিঃসৃত হবে জীবনের তিক্তরস।

    হয়তো এমনই,
    এমনই হবে আমার অন্তিম প্রহর।

    2
    4 Comments
    • রবিউল আলম মাজেদ, লেখাটা পড়ে মনের ভেতর কেমন জানি একটা অদ্ভুত বিষণ্ণতা কাজ করছে। জীবনের শেষ মুহূর্ত নিয়ে আপনার এমন ভাবনাগুলো সত্যিই খুব গভীর ও অন্যরকম।

    • জীবনের শেষ প্রহর নিয়ে ভাবতে গিয়ে মানুষ কত অসহায় হয়ে পড়ে!

    • আপনার লেখায় জীবনের শেষ মুহূর্তের যে নিস্তেজ চিত্রটি ফুটে উঠেছে, তা বেশ গভীর ও হৃদয়স্পর্শী। শরীরের প্রতিটি অঙ্গের পরিবর্তন বর্ণনার পাশাপাশি আপনি চাইলে শেষের অনুভূতিগুলোকে আরেকটু বিস্তারিত করে তুলে ধরতে পারেন, যা আপনার লেখনীকে আরও প্রাণবন্ত করে তুলবে।

    • অন্তিম প্রহরের অনিবার্য ছায়ায় মানুষ নিজের ক্ষণস্থায়ী অস্তিত্বের অসহায় সত্যকে নীরবে অনুভব করে…..🤍🖤

Friends

Profile Photo
Tanjina Talukder
@tanjinatalukder
Profile Photo
Mst. Hena Parvin
@mst-henaparvin
Profile Photo
MA Rashid
@marashid
Profile Photo
Shamim Hossain
@shamimhossain
Profile Photo
Sumaiya Khatun
@sumaiyakhatun
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
Mirza A.parvez
@mirzaa-parvez
Profile Photo
st. martin
@st-martin
Skip to toolbar