Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • ক্ষুধার কাছে স্বাধীনতা পরাজিত
    মিহির চৌধুরী ইমন

    আমার লেখায় কোন আভিজাত্য নেই,
    নেই কোন শব্দের কারুকাজ, অলংকারের বাহার—
    আছে শুধু সত্যের মুখোমুখি দাঁড় করানোর
    এক নিরাবরণ আয়না।

    আমার কলম ক্ষুধার্ত উদরে
    তোষামোদের ভাষা খুঁজে পায় না,
    সিংহাসনের জৌলুশে মুগ্ধ হয় না,
    রাজদরবারের প্রশস্তিগাথাও জানে না।

    বারুদের বিষে যদি ক্ষুধা মেটে,
    তবে বিষই দাও—
    স্বাধীনতার সুধা দিয়ে কী হবে আমার?
    যে স্বাধীনতায় অন্নের নিশ্চয়তা নেই,
    যে মুক্তির আকাশে অনাহারের দীর্ঘশ্বাস—
    সে স্বাধীনতা আমার লাগবে না!

    3
    4 Comments
    • স্বাধীনতা কার জন্য, যদি দেশের মানুষই দুবেলা খাবারের নিশ্চয়তা না পায়? সহজ ভাষায় গভীর একটা প্রশ্ন

    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখায় সত্যের প্রতি যে অবিচল নিষ্ঠা ও তীব্র উপলব্ধির প্রকাশ ঘটেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর শব্দের সরল বুননটুকু বজায় রেখে আপনি চাইলে বিষয়টিকে আরও বিস্তারিত বর্ণনার মাধ্যমে ফুটিয়ে তোলার কথা ভেবে দেখতে পারেন।

    • অন্নহীন মানুষের কাছে স্বাধীনতার স্লোগান ম্লান, কারণ ক্ষুধার্ত পেটই সত্যের সবচেয়ে নির্মম ভাষা…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, খুব গভীর একটা বাস্তবতাকে তুলে ধরেছেন। কবিতার প্রতিটি শব্দ যেন আমাদের চারপাশের না বলা অনেক কষ্টের প্রতিচ্ছবি। একদম মনের কথাগুলো সহজ ভাষায় খুব সুন্দর করে সাজিয়েছেন আপনি।

Skip to toolbar