Profile Photo

নাহীদ শাহ্Offline

  • mdnahidhasan
  • Profile picture of নাহীদ শাহ্

    নাহীদ শাহ্

    • 3 weeks, 5 days ago

    এক ফুলের একাকীত্ব

    তুমি সেই ফুল, যার সুবাস মন মাতানো,
    যার ঘ্রাণ অবর্ণনীয়;
    কিন্তু সেই সুবাস আহরণ করার মতো
    কেউ নেই।

    তুমি প্রতিদিন সকালে ফুটে ওঠো
    নতুন নতুন রূপে,
    কিন্তু সেই রূপসাগরে ডুব দেওয়ার মতো
    কেউ নেই।

    তোমার পাপড়িতে শীতের সকালে
    কুয়াশার শিশির জমে,
    কিন্তু সেই শিশিরে গা ভেজানোর মতো
    কেউ নেই।

    তুমি প্রতিদিন প্রেমের সুতোয়
    মালা গাঁথার আয়োজন করো,
    কিন্তু সেই মালা গলায় জড়িয়ে নেওয়ার মতো
    কেউ নেই।

    তুমি সুন্দর, প্রেমময় ফুল,
    অপরূপ তোমার বিকাশ;
    কিন্তু সেই ফুল হাতে নিয়ে
    প্রেম নিবেদন করার মতো
    কেউ নেই।

    তুমি সৌরভ ছড়িয়ে বিকেলের দিগন্তে
    সূর্যাস্তের বিষণ্নতা মাখো,
    কিন্তু সেই ফুল কারও খোঁপায়
    গুঁজে দেওয়ার মতো
    কেউ নেই।

    তুমি আমার বাগিচায় লুকিয়ে আছো
    হৃদয়ের গভীর অনুভূতি হয়ে,
    কিন্তু তোমার-আমার মিলনের দৃশ্য
    দেখার মতো কোনো দর্শক নেই।

    তুমি সবার জন্যই ফুটে ওঠো,
    নিজের মতো করে সৌরভ ছড়াও;
    কিন্তু তোমাকে নিয়ে হৃদয়ছোঁয়া
    কবিতা লেখার মতো
    কোনো কবি নেই।

    — নাহীদ শাহ

    6
    6 Comments
    • কিন্তু সেই রূপসাগরে ডুব দেওয়ার মতো
      কেউ নেই। দারুন

    • সৌন্দর্য আর ভালোবাসায় পূর্ণ হয়েও একাকী ফুলটি নিঃসঙ্গতার বাগানে নীরবে সুবাস ছড়িয়ে যায়…..🤍🖤

    • নাহীদ শাহ্, আপনার লেখা ‘তুমি সবার জন্যই ফুটে ওঠো, নিজের মতো করে সৌরভ ছড়াও’ লাইনটা সত্যিই খুব সুন্দর আর গভীর। একাকীত্বের এমন সহজ প্রকাশ বেশ ভালো লেগেছে আমার।

    • কুয়াশার শিশির জমে সেই কুয়াশার গাঁ ভেজানোর কেউ নেই

    • একাকীত্বের কী মর্মস্পর্শী প্রকাশ!

    • নাহীদ শাহ্, আপনার লেখা এই অনুভবগুলোতে একাকীত্বের যে স্নিগ্ধ ও বিষণ্ন রূপ ফুটে উঠেছে তা হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার কলম থেকে এমন আরও স্নিগ্ধ সব কথা নিয়মিত শোনার অপেক্ষায় রইলাম।

Friends

Profile Photo
Dibyendu Sarkar
@dibyendusarkar
Profile Photo
খতিব আলম
@khotibalom007gmail-com
Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Profile Photo
Al-mamun-Abdullah
@al-mamun-abdullah
Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
Harun-ur Rashid
@harun-urrashid
Skip to toolbar