Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অহেতুক
    — শরীফ এমদাদ হোসেন

    তামাসার গল্প লিখতে লিখতে
    সারাটা রাত কেটে গেলো
    হলো না বাক্য তৈরী, কিংবা সংলাপ
    কেবল মনের কাছে ঢেউ দিয়ে যাচ্ছিল শুকনা বাতাস
    বারবার বলে যাচ্ছিল
    নিশুতি… চলি…. চলি….

    স্রোতের কিংবদন্তী হয়ে গেলো বহুকাল
    তারপর… তারপর
    আমার জানালা পাশে নতুন দোয়েল এসে
    শিস দিয়ে যায়
    টুনটুনি গান করে, বাসা বাঁধে পাতার আড়ালে
    সময়কে ধরে রেখে গুনতে থাকি
    এক…. দুই….. তিন…….

    জানি আমি এ পথে চলে যাবে
    ‘তুমি’ বিকেলের রাজহংসী
    আজ অথবা কাল

    ★★★★★★★★★★★★★★★★★
    রচনা ১৯৯৩।একটি অগ্রন্থিত কবিতা

    2
    4 Comments
    • নীরব রাত পেরিয়ে নতুন দিনের পাখির গানও আসন্ন বিচ্ছেদের বিষণ্নতা মুছে দিতে পারে না…..🤍🖤

    • ‘সময়কে ধরে রেখে গুনতে থাকি’—আপনার লেখা এই লাইনটা খুব সুন্দর আর একদম মনের মতো এক অদ্ভুত ভালোলাগা তৈরি করল।

    • “আজ অথবা কাল”—এই সামান্য কথাটুকুতেই কত অনিবার্য বিচ্ছেদের আভাস!

    • আপনার লেখা এই পঙক্তিগুলো পড়ার সময় মনে হচ্ছিল যেন একরাশ শান্ত বিকেল চোখের সামনে ভেসে উঠছে, বিশেষ করে দোয়েলের শিস দেওয়ার দৃশ্যটি ভীষণ সুন্দর ও প্রাণবন্ত। সময় গুনে যাওয়ার এই গভীর অনুভূতিকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে চাইলে শব্দের গাঁথুনিতে কিছুটা অদলবদল করে দেখতে পারেন। আপনার লেখনীর এই স্নিগ্ধতা যেন আরও বহু নতুন ভাবনার জন্ম দেয়, তাই নিয়মিত কলম চালিয়ে যান।

Skip to toolbar