Profile Photo

ফরিদুল ইসলামOffline

  • dailychandpursomoy
  • জাটকা ইলিশ
    ফরিদুল ইসলাম

    ইলিশ ধরো ইলিশ খাও
    ইলিশ ভারি মজা,
    জাটকা ধরলে অপরাধ
    না মানলে সাজা।

    ছোট ছোট ইলিশ
    জাটকা বলে সবে,
    জাটকা ধরলে দারিদ্রতা
    চিরকাল রবে।

    এতটুকু বাচ্চা ইলিশ
    কেমনে মনে লয়,
    বড়ো হতে সুযোগ দাও
    তবে হবে জয়।

    ইলিশ ধরে ধনবান
    হতে চাও যদি,
    জাটকা নিধন বন্ধে করে
    পাহারা দাও নদী।

    জাটকা নয় টাটকা ইলিশ
    পাতে তুলে নাও,
    মেঘনা হলো আতুড় ঘর
    ইলিশের বাড়ি যাও।

    2
    5 Comments
    • জাটকা রক্ষা করলেই নদী ভরবে ইলিশে আর জেলেদের ঘরে ফিরবে সমৃদ্ধি…..🤍🖤

    • ফরিদুল ইসলাম, চমৎকার একটা বিষয়ের ওপর খুব সহজ ভাষায় সুন্দর করে লিখেছেন, জাটকা রক্ষা করা আসলেই এখন সময়ের দাবি।

    • জাটকা নিধন বন্ধ হোক, নদী বাঁচুক, ইলিশের ঐতিহ্য টিকে থাকুক

    • ফরিদুল ইসলাম, মেঘনার আতুড় ঘরের কথা ও বড় হওয়ার সুযোগ দেওয়ার যে সুন্দর বার্তা আপনি ছন্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, তা সচেতনতা তৈরিতে অনেক বড় ভূমিকা রাখবে এবং আপনার এমন গঠনমূলক লেখালেখি আমাদের সকলকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

    • যে করেই হোক জাটকা রক্ষা করতে হবে খুব ভালো লিখেছেন

Skip to toolbar