-
★ তুমি হাসলে ★
তুমি হাসলে ফুল ফুটে
চাঁদ লুকায় মেঘে,
তুমি তাকালে রোদ হাসে
সূর্য উঠে জেগে।তুমি এলে নদীর বুকে
ঢেউয়েরা দেয় দোলা,
তোমার ছোঁয়ায় কৃষ্ণচূড়ার
ডালে জমে লাল পুষ্পেরই মেলা।তুমি হাঁটলে ঘাসের বুকে
শিশির ওঠে নেচে,
তোমার ছায়া সন্ধ্যাতারার
আলো উঠে বেঁচে।তুমি কথা বললে পাখি
গান থামিয়ে শোনে,
তোমার নামে বৃষ্টি নামে
অচিন কোনো বনে।তুমি অভিমান করলে পরে
আকাশ মেঘে ঢাকে,
তোমার নীরবতা এসে
আমার কবিতা আঁকে।তুমি দূরে থাকলে যেন
পথ হারায় দিশা,
তোমায় ঘিরেই বুকের ভেতর
জমে হাজার আশা।তুমি আমার কাব্যজুড়ে
অচিন সুখের ঘ্রাণ,
তোমায় নিয়ে লিখতে গেলে
ফুরোয় না উপাখ্যান।তুমি যদি জানতে প্রিয়,
কী যে মায়া তোমায় ঘিরে~
একটা জীবন কাটিয়ে দেব
তোমার চোখের নীড়ে।লিখা :HK.Khushi Sheikh
12 Comments-
-
Khusi Moni, “তোমার নীরবতা এসে আমার কবিতা আঁকে” লাইনটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর একটি প্রকাশ। আপনার এই লেখায় প্রকৃতির সাথে মিশে থাকা যে স্নিগ্ধ আবেগ ফুটে উঠেছে, তা পাঠকের মনকে অনায়াসে ভালো করে দেয়। আপনি দারুণ সব শব্দ দিয়ে মনের অনুভূতিগুলো সাজিয়েছেন, এমন সুন্দর সব লেখা নিয়মিত আমাদের উপহার দিতে থাকুন।
-
-
প্রিয় মানুষের হাসি আর অভিমানে প্রকৃতিও যেন ভালোবাসার ভাষায় সাড়া দেয়, আর হৃদয় বুনে চলে অনন্ত মায়ার উপাখ্যান…..🤍🖤
-
-
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48
Ferdaus Sorkar
@ferdaussorkar1
নাজমুল হাসান সাকিব
@publiconline


ভালোবাসা এমনই হোক, যেখানে একটি জীবনও কম মনে হয়।