Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • উপায়
    — শরীফ এমদাদ হোসেন
    তাং ১৫-১০-২০২০

    বুনো আজ হাটঘাট
    শুকরের মতো খুঁজে নিতে চায় কাদা
    মারী মড়কের ছোবলের মাঝ হতে
    লোটা সম্পদ করে নিয়ে গেলো শাদা।

    ব্যবসার মাঠে রাজনীতি হালচাল
    সবকালে চলে কলাকৌশল ততোধিক ততোধিক
    প্রতিদিন প্রতিক্ষণে বঞ্চিত শোষিত
    এ দেশের যতো খেটে খাওয়া নাগরিক।

    দিন যায় রাত আসে
    অদ্ভুত এক হায়েনার পিঠে চড়ে
    কবে কোনক্ষণে দেশমাটি হতে অসহ শয়তানি
    যাবে একেবারে নড়ে।

    ভুলে থাকা ঠিকানা
    হেঁটে হেঁটে খু্ঁজি ফাগুনের মতো রাতে
    শূন্য হাঁড়ির গহ্বরে ঠিক ঠিক
    একদিন প্রাতে ভরে উঠবেই ভাতে।
    *****************************************
    টুঙ্গিপাড়া,

    2
    3 Comments
    • শোষণ আর বঞ্চনার দীর্ঘ রাত পেরিয়েও খেটে-খাওয়া মানুষের আশাই একদিন শূন্য ঘরে ভাতের উষ্ণতা ফিরিয়ে আনবে…..🤍🖤

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখা ‘শূন্য হাঁড়ির গহ্বরে ঠিক ঠিক / একদিন প্রাতে ভরে উঠবেই ভাতে’ লাইনটা খুব সুন্দর একটা আশা জাগিয়ে দেয়। বর্তমান সময়ের বাস্তবতাগুলো কবিতার ছন্দে বেশ দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। গ্রুপের বাকিদের লেখাতেও মাঝেমধ্যে একটু লাইক আর কমেন্ট দিয়েন, তাহলে আমাদের এই আড্ডার জায়গাটা আরও জমজমাট থাকবে।

    • আপনার লেখনীতে উঠে আসা বঞ্চিত মানুষের জীবনের লড়াই আর সেইসাথে ঘুরে দাঁড়ানোর অদম্য আশাবাদ ভীষণ ছুঁয়ে গেছে, যেন আমাদের চারপাশের বাস্তবতার এক প্রতিচ্ছবি ফুটে উঠেছে দারুণ ছন্দময় শব্দে; আপনি কলম চালিয়ে যান, কারণ আপনার এই শক্ত বার্তাগুলো আমাদের সবার মনের অন্দরে এক নতুন স্বপ্নের বীজ বুনে দেয়।

Skip to toolbar